আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবনের প্রতিটি পদক্ষেপে হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহকে ধারণ করা আবশ্যক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। তিনি বলেন, ইবাদত-বন্দেগি থেকে শুরু করে খাওয়ার টেবিল কিংবা প্রাত্যহিক জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসূল (সা.) যেভাবে পথ দেখিয়েছেন, আমাদের সেভাবেই চলতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা পরিষদ মিলনায়তনে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এক সিরাত মাহফিল ও বই পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ মহানগর জামায়াত এই অনুষ্ঠানের আয়োজন করে।
মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্যে জোর দিয়ে বলেন, আল্লাহর পথে ত্যাগ স্বীকার, দ্বীন প্রতিষ্ঠার কাজ এবং জিহাদ ছাড়া রাসূল (সা.)-এর আদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ সম্ভব নয়। একই সঙ্গে তিনি নতুন প্রজন্ম তথা শিশুদেরও ছোটবেলা থেকেই রাসূলের সুন্নাত শিক্ষা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূইয়াঁ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি শহীদুল্লাহ কায়সার।
সিরাত মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা পেশ করেন মিরসরাইয়ের পীর সাহেব আল্লামা আব্দুল মোমেন নাসেরী, বিশিষ্ট মুফাসসির মাওলানা মো. নাসির উদ্দিন হেলালী, ময়মনসিংহ মহানগর নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল এবং জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ।
আলোচনা সভা শেষে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বই পাঠ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে নির্ধারিত সিরাত গ্রন্থের ওপর ১০০ নম্বরের একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যাতে ময়মনসিংহ মহানগরের সকল রুকন অংশ নিয়েছিলেন।
উল্লেখ্য, এই সংবাদটি ১৩ সেপ্টেম্বর ২০২৬ (13 September 2026) তারিখ সকাল ০৬: ১০ (06:10) মিনিটে প্রকাশ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিজের বাল্যবিয়ে ঠেকাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে উপস্থিত হয়ে সহায়তা চেয়েছেন…
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে।…
গত জুনে ওপেনএআইয়ের একটি এআই এজেন্ট অস্ট্রেলিয়ার সরকারি একটি স্বাস্থ্য ডেটা পোর্টালে অননুমোদিতভাবে প্রবেশ করে…
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন…
এশিয়ান গেমসে পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান।…
বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর…
This website uses cookies.