Header Premium (728×90)

Categories: শিক্ষা

১২ শিক্ষক থাকা সত্ত্বেও অকৃতকার্য মাদ্রাসার একমাত্র শিক্ষার্থী

কুমিল্লার নাঙ্গলকোটের দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসায় এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ১২ জন শিক্ষক থাকা সত্ত্বেও প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। ২০২৬ সালের দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ওই মাদ্রাসা থেকে দুজন শিক্ষার্থী দাখিল পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিল। শেষ পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ করে কেবল একজন শিক্ষার্থী, যে কিনা অকৃতকার্য হয়েছে।

মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. একরামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদ্রাসা থেকে দুইজন শিক্ষার্থীর দাখিল পরীক্ষার ফরম পূরণ করা হয়েছিল। তবে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল একজন এবং সে অকৃতকার্য হয়েছে।

এ ধরনের ফলাফলে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যাপ্তসংখ্যক শিক্ষক থাকা সত্ত্বেও এমন ফলাফল অত্যন্ত হতাশাজনক। তারা ঘটনাটি তদন্ত করে শিক্ষার মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বিষয়টির পরিপ্রেক্ষিতে নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ইউনুস বলেন, দাসনাইপাড়া ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিয়েছিল এবং সে অকৃতকার্য হয়েছে। শিক্ষকদের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

টাকার বিনিময়ে সরকারি তথ্য বিক্রির অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে মামলা

টাকার বিনিময়ে সরকারি গুরুত্বপূর্ণ তথ্য সাধারণ মানুষের আগে ধনীদের কাছে বিক্রি করার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট…

32 seconds ago

ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে ঝালকাঠিতে গ্রেপ্তারি পরোয়ানা

ইভ্যালি থেকে মোটরসাইকেল কেনার টাকা পরিশোধের পাঁচ বছর পরও পণ্য বা অর্থ ফেরত না পাওয়ায়…

13 minutes ago

লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই…

33 minutes ago

কালকিনিতে পোষা কুকুরকে পিটিয়ে হত্যা, পুকুরে মিলল মরদেহ

মাদারীপুরের কালকিনিতে মো. শাহীন রাড়ীর পোষা কুকুরকে পিটিয়ে হত্যার পর পরিত্যক্ত পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ…

45 minutes ago

জ্বালানি সংকট নিরসনে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে দেশের অর্থনীতি ও শিল্প খাত বড় ঝুঁকির মুখে। এই সংকট কাটিয়ে…

1 hour ago

একাদশ শ্রেণিতে ভর্তিযুদ্ধ: মানসম্মত শিক্ষা নিশ্চিতের তাগিদ

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর একাদশ শ্রেণিতে ভর্তি নিয়ে শুরু হয়েছে তীব্র প্রতিযোগিতা। পর্যাপ্ত আসন…

1 hour ago

This website uses cookies.