Header Premium (728×90)

লালমনিরহাটে মাদক মামলায় দুই জনের ১০ বছরের কারাদণ্ড

লালমনিরহাটে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধারের মামলায় দুই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হায়দার আলী এই রায় ঘোষণা করেন। রায় দেওয়ার সময় সাজাপ্রাপ্ত দুই আসামিই পলাতক ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কুড়িগ্রামের সদর উপজেলার শিবরাম গ্রামের মৃত জহুরুলের ছেলে মো. আতাউর রহমান এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে জিয়ন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২ এপ্রিল রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর থানা পুলিশের একটি দল অভিযান চালায়। বড়বাড়ী ইউনিয়নের রুদ্ররাম এলাকায় পরিচালিত ওই অভিযানে ৫৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় দেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

Recent Posts

কাতারের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা, মঙ্গলবার জবাবের আশা আরাগচির

হরমুজ প্রণালির নিরাপত্তা ও আঞ্চলিক সংকট নিরসনে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পরোক্ষ আলোচনা…

3 minutes ago

নলছিটিতে গাছ না লাগিয়েই ১৮ হাজার বৃক্ষরোপণের ভুয়া প্রতিবেদন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কোনো গাছ না লাগিয়েই সাড়ে ১৮ হাজারেরও বেশি…

6 minutes ago

সাইবার সুরক্ষা আইন নিপীড়নমূলক হবে না, আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক না হয় এবং এর মাধ্যমে কেউ যেন…

14 minutes ago

সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুরে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে…

16 minutes ago

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রির অভিযোগে ইউপিএলের দোকানে তালা, ২ কর্মী মুক্ত

ঢাকার বাংলাবাজারে ইউপিএলের বিক্রয়কেন্দ্রে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রির অভিযোগে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। আটক দুই…

22 minutes ago

যুক্তরাষ্ট্র-ইরান নতুন আলোচনার পথে, মধ্যস্থতায় কাতার

কাতারের মধ্যস্থতায় ফের আলোচনার পথে যুক্তরাষ্ট্র ও ইরান। নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া…

24 minutes ago

This website uses cookies.