Header Premium (728×90)

সিরাজগঞ্জের সীমান্ত বাজারে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সীমান্ত বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলিসহ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করা হয়।

গ্রেপ্তার নাসিম হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কুড়ালিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ জানান, রোববার সীমান্ত বাজার এলাকায় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে পুলিশ। সেখানে বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের দেহে তল্লাশি চালানো হচ্ছিল।

এরই ধারাবাহিকতায় সোমবার গভীর রাতে দুই আরোহীসহ একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এ সময় মোটরবাইকের পেছনে থাকা আরোহী লাফ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলেও চালক নাসিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কোমরে গোঁজা একটি রিভলবার এবং ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ও কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্র ও চীন তাদের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানি পণ্যে পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে একমত…

5 minutes ago

এক রাতেই সব হারিয়েছেন রবার্তো কার্লোস, জানালেন ভুল থেকে শেখার গল্প

ফুটবল ক্যারিয়ারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা আয় করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস। কিন্তু…

16 minutes ago

পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে রাশিয়ার জ্বালানি তথ্যে পুতিনের কড়াকড়ি

পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে তেল ও জ্বালানি পণ্য সংক্রান্ত তথ্য প্রকাশের ওপর কড়াকড়ি আরোপ করেছেন…

23 minutes ago

সৌদি আরবে দক্ষ কর্মী পাঠানোর সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সম্ভাবনা…

26 minutes ago

নতুন ওটিটি নাটক ‘চেক আউট’-এ শিমুল-লামিমা জুটি

কাজল আরেফিন অমির বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টের পর এবার নতুন ওটিটি নাটক 'চেক আউট'-এ…

27 minutes ago

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর জোর

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা…

35 minutes ago

This website uses cookies.