সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ যেন কোনোভাবেই নিপীড়নমূলক আইনে পরিণত না হয়, তা নিশ্চিত করার লক্ষ্যে সমাজের সর্বস্তরের মানুষের মতামত গ্রহণ করছে সরকার। সোমবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনটির খসড়া নিয়ে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এমন একটি আইন প্রণয়ন করতে চায় যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা মিডিয়াকে টার্গেট করে আইন করতে চাই না এবং কোনো সাংবাদিক যেন এই আইনের অপপ্রয়োগের শিকার না হন, সেটিও আমাদের লক্ষ্য।
বৈঠকে সাংবাদিকদের অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত হওয়া ঠেকাতে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাব অনুযায়ী, সাংবাদিকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া বা গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। মন্ত্রী জানান, এই প্রস্তাবটি অত্যন্ত যৌক্তিক এবং আগামী ১৫ দিনের মধ্যে যেসব সুপারিশ আসবে, সেগুলোর সঙ্গে এটি অন্তর্ভুক্ত করা হবে।
আইনটির খসড়া সম্পর্কে তিনি জানান, এটি আগে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছিল এবং মন্ত্রিসভার নির্দেশনা অনুযায়ী তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ব্যাপক আলোচনা চলছে। খসড়াটি ওয়েবসাইটে প্রকাশের পর বিভিন্ন প্রতিষ্ঠান, মানবাধিকার সংগঠন ও শিক্ষকরা তাদের মতামত দিয়েছেন, যা ইতোমধ্যে সংকলন করা হয়েছে।
আপিল নিষ্পত্তির ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণের প্রস্তাবের বিষয়ে মন্ত্রী বলেন, এর ফলে কোনো ব্যক্তি অনির্দিষ্টকাল আইনি জটিলতায় ঝুলে থাকবেন না। তিনি আশা প্রকাশ করেন, আগামী ৭ থেকে ১৫ দিনের মধ্যে আরও সুপারিশ পাওয়া যাবে। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কমিটির সদস্যদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানোর আগে খসড়াটি পুনরায় ওয়েবসাইটে প্রকাশ করা হবে, যেখানে সবাই আবারও মতামত দেওয়ার সুযোগ পাবেন। এরপর আন্তঃমন্ত্রণালয় সভা শেষে বিলটি সংসদে উত্থাপন করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, সংসদে গেলেও বিলটি তাড়াহুড়ো করে পাস করা হবে না এবং সরকারি-বিরোধী দলের আলোচনার পাশাপাশি সংসদের বাইরেও সেমিনার ও সিম্পোজিয়ামের মাধ্যমে মতামত গ্রহণ করা হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে ১০ সেপ্টেম্বর প্রথম সভায় মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সাইবার স্পেসের অপরাধ নিয়ন্ত্রণ ও যুবসমাজকে সুরক্ষার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
যুক্তরাষ্ট্র ও চীন তাদের প্রায় ৩০ বিলিয়ন ডলারের আমদানি পণ্যে পারস্পরিক শুল্ক কমানোর বিষয়ে একমত…
ফুটবল ক্যারিয়ারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা আয় করেছিলেন ব্রাজিলের কিংবদন্তি রবার্তো কার্লোস। কিন্তু…
পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা এড়াতে তেল ও জ্বালানি পণ্য সংক্রান্ত তথ্য প্রকাশের ওপর কড়াকড়ি আরোপ করেছেন…
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানি এবং স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সম্ভাবনা…
কাজল আরেফিন অমির বিভিন্ন নাটক ও ওয়েব কনটেন্টের পর এবার নতুন ওটিটি নাটক 'চেক আউট'-এ…
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তারা সুশাসন প্রতিষ্ঠা…
This website uses cookies.