শহীদ ইকরামুল হক সাজিদের স্মৃতি ও জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগে ‘সাজিদ থেকে জুলাই: স্বপ্ন, সাহস ও সংগ্রামের গল্প’ শীর্ষক পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের এআইএস বিভাগের সেমিনার কক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পৃষ্ঠপোষকতায় এবং এআইএস ডিবেট ফোরামের আয়োজনে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পাঁচটি নির্দিষ্ট বিষয়ের ওপর বক্তব্য উপস্থাপন করেন। বিষয়গুলো ছিল— ‘আমার চোখে জুলাই বিপ্লব’, ‘শহীদ সাজিদের স্বপ্ন, আমাদের দায়িত্ব’, ‘৭১ থেকে ২৪: আমাদের শিক্ষা’, ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ: প্রত্যাশা ও বাস্তবতা’ এবং ‘জবির আন্দোলন, সংগ্রাম ও প্রাপ্তির হিসাব’।
প্রতিযোগিতায় ১৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল কায়ুম প্রথম স্থান অর্জন করেন। দ্বিতীয় স্থান অর্জন করেন ১৯তম ব্যাচের তামান্না আক্তার এবং তৃতীয় স্থান অর্জন করেন ১৮তম ব্যাচের শিক্ষার্থী তাফহিম রাফি।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য দেন এআইএস ডিবেট ফোরামের মডারেটর অধ্যাপক ড. আব্দুল মান্নান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আলী নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এআইএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামসুন নাহার। এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. লিয়াকত হোসেন মাহমুদ, অধ্যাপক ড. কাজী মো. নাসির উদ্দিন, অধ্যাপক ড. নিরুৎপল সরকার, অধ্যাপক ড. তাসলিমা আক্তার, সহযোগী অধ্যাপক ইশিতা আহমেদ এবং প্রভাষক মো. কামরুল হাসান তুহিন। অনুষ্ঠানে বক্তারা শহীদ সাজিদের আত্মত্যাগের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
কুমিল্লায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে ভয়ংকর সব কিশোর গ্যাং। সম্প্রতি স্কুলছাত্র…
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮…
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের একটি টাউনশিপে পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সার কিনতে গিয়ে মামলার আসামি হয়ে ৮ দিন কারাবাস করতে হয়েছে আল আমিন…
This website uses cookies.