Header Premium (728×90)

শিক্ষা ও ক্যাম্পাস

মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মোহাম্মদ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুল কর্তৃক আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর গ্রামে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কটিয়াদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের গণিত বিভাগের সিনিয়র শিক্ষক মালেক আল হাসান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি শহীদ আসাদ কলেজের সহযোগী অধ্যাপক মইন উদ্দীন আহম্মেদ আব্বাসী, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হাসিনা হক রুমা, খিদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ভূঁইয়া এবং পশ্চিম রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান বাদল প্রমূখ।

অনুষ্ঠানের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক জাকির হোসেন খোকা এবং ব্যবস্থাপনায় ছিলেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ এমরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকামণ্ডলী,অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

editor

Recent Posts

শিক্ষার মানোন্নয়নে ওবিই কারিকুলামের সঠিক বাস্তবায়ন জরুরি: বাউবি উপাচার্য

শিক্ষার গুণগত মান বাড়ানো এবং শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতার উপযোগী করে গড়ে তুলতে আউটকাম বেজড এডুকেশন…

21 minutes ago

পুরস্কার উৎসর্গ করে রাফীকে মঞ্চে ডাকলেন তমা মির্জা

ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে নিজের…

22 minutes ago

জুয়া খেলার ভিডিও ভাইরাল, সমালোচনায় বুড়িচং বিএনপি নেতা

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন খানের জুয়া খেলার একটি ভিডিও…

25 minutes ago

লা লিগায় গেতাফেকে ৩-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা

নিজেদের ঘরের মাঠ স্পোটিফাই ক্যাম্প ন্যুতে গেতাফেকে ৩-০ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের…

28 minutes ago

গর্ডনের দ্রুততম গোল ও জেসুস-কুন্দের নৈপুণ্যে বার্সেলোনার টানা অষ্টম জয়

অ্যান্থনি গর্ডনের অভিষেক গোলের পর গাব্রিয়েল জেসুস ও জুলস কুন্দের লক্ষ্যভেদে হেতাফেকে ৩-০ ব্যবধানে হারিয়েছে…

42 minutes ago

চাটমোহরে ৩ উপজেলার সাংবাদিকদের সঙ্গে সংরক্ষিত এমপি রুমার মতবিনিময়

পাবনা-৩ আসনের তিন উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সংরক্ষিত সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।…

45 minutes ago

This website uses cookies.