বিশ্বের অন্যতম শীর্ষ গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে ১০০টি দেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন। এই বৈশ্বিক যাত্রায় এবার ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো উত্তর আফ্রিকার দেশ লিবিয়া।
সম্প্রতি রাজধানী ঢাকায় ওয়ালটন করপোরেট অফিসে লিবিয়ার ইলেকট্রনিক্স পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ‘আসর আল টেকনিয়া’ এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র মধ্যে এ সংক্রান্ত একটি পরিবেশক চুক্তি সই হয়েছে। চুক্তির আওতায় লিবিয়ার বাজারে ওয়ালটন ব্র্যান্ডের রেফ্রিজারেটর বা ফ্রিজ, টেলিভিশন, এয়ারকন্ডিশনার, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য বিক্রয় ও বিপণন করবে আসর আল টেকনিয়া।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. জিয়াউল আলম এবং আসর আল টেকনিয়ার ম্যানেজিং ডিরেক্টর আল সাদিক আল তাহির আল সগীর কারাহ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের ডেপুটি হেড সাইয়েদ আল ইমরান এবং লিবিয়ার কান্ট্রি ম্যানেজার আবদুল লতিফ প্রামাণিক।
ওয়ালটন গ্লোবাল বিজনেস ডিভিশনের প্রধান আবদুর রউফ এ প্রসঙ্গে বলেন, পণ্যের উদ্ভাবনী প্রযুক্তি, আধুনিক ডিজাইন, দীর্ঘস্থায়িত্ব, উচ্চ গুণগতমান, বিদ্যুৎ সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্য এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটন। ফলে ওয়ালটনের গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে প্রতিনিয়ত নতুন নতুন দেশের বাজার যুক্ত হচ্ছে। ইতিমধ্যে বিশ্বের ৫৫টি দেশে ওয়ালটনের ব্র্যান্ড বিজনেস ছড়িয়ে পড়েছে এবং সেই তালিকায় সর্বশেষ সংযোজন হলো লিবিয়া।
উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে। একই সময়ে এরবিল শহরেও…
আগামী ১০ আগস্ট ২০২৬ তারিখে প্রকাশিত হতে যাচ্ছে এসএসসি পরীক্ষার ফলাফল। ঘরে বসেই মাত্র এক…
গ্যাস সংকটে স্থবির শিল্পকারখানা সচল রাখতে মালয়েশিয়ার পেট্রোনাস আইএসও পদ্ধতিতে গ্যাস সরবরাহের প্রস্তাব দিয়েছে। তবে…
কলকাতায় ছাত্র বিক্ষোভের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।…
পাকিস্তানে জুন মাসের শেষ দিক থেকে শুরু হওয়া ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় এ পর্যন্ত…
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার খবরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে…
This website uses cookies.