উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত ‘খোর মোর’ গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই তথ্য জানিয়েছে। এই গ্যাসক্ষেত্রটি ওই অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য গ্যাসের প্রধান উৎস হিসেবে পরিচিত। আইআরআইবি-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার দিবাগত শেষ রাতের দিকে সুলাইমানিয়ায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রে হামলাটি চালানো হয়।
প্রায় একই সময়ে গ্যাসক্ষেত্র থেকে ২০০ কিলোমিটার দূরে কুর্দি শাসিত অঞ্চলের রাজধানী এরবিলেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এই বিস্ফোরণের মুহূর্তগুলো দেখা গেছে। ইরাকি সংবাদমাধ্যম এবং ইরানের ফার্স বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, এরবিলের মার্কিন কনস্যুলেটের নিকটবর্তী এলাকাসহ অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটেছে।
আল–জাজিরার সঙ্গে আলাপকালে পুলিশ সূত্র জানিয়েছে, এরবিলের উত্তর-পূর্বে খালিফান ও সোরান এলাকায় অন্তত চারটি ইরানি ড্রোন হামলা চালিয়েছে। এসব হামলার পর এরবিলের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের ১০টিরও বেশি যুদ্ধবিমান ও ড্রোন উড়তে দেখা গেছে, যা সন্দেহভাজন ওই হামলার জবাবে নেওয়া পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, লক্ষ্যবস্তু করা এলাকা ও এর আশেপাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং দুটি ড্রোন লক্ষ্যবস্তুর কাছাকাছি এসে বিধ্বস্ত হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা স্থগিত রেখেছে। ১৩ রাত টানা হামলার পর যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয় এবং এর প্রতিক্রিয়ায় ইরানও হামলা বন্ধ রাখে। তবে সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই তিনি এই হামলা স্থগিত করেছেন। মিশিগানে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ভালো আলোচনা চলছে এবং ভালো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের মতে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণেই এই হামলা স্থগিত করা হয়েছে।
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ড সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা…
ওয়াশিংটনে ট্রাম্প-শি শীর্ষ বৈঠক ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে…
২০২৬ সালের এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্টে ভারতীয় অভিনয়শিল্পীদের সম্পদের এক বৈচিত্র্যময় চিত্র উঠে এসেছে।…
সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহের শুরুতে শেয়ারবাজারের সূচক, ব্যাংক খাতের সুদের হার, বিদেশি মুদ্রার বিনিময় হার…
নেপালে ভয়াবহ বন্যার এক মাস পার হলেও হাজার হাজার পরিবার বাস্তুচ্যুত। দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সির তথ্যানুযায়ী,…
পাকিস্তানের তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় ৪.৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশ এখনো পিছিয়ে। দুই দেশের…
This website uses cookies.