Header Premium (728×90)

ভারতীয় ট্রাক চালক অপহরণ ও ছিনতাই: তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রামে ভারতীয় এক ট্রাক চালককে অপহরণ, জখম এবং অর্থ ছিনতাইয়ের দায়ে তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ জুলাই) দুপুরে লালমনিরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক এস. এম. শফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত দণ্ডবিধির ৩৬৫ ধারায় অপহরণের অভিযোগে আসামিদের পৃথকভাবে সাত বছরের কারাদণ্ডও প্রদান করেছেন। তবে রায়ে উল্লেখ করা হয়েছে যে, দুটি সাজাই একই সঙ্গে কার্যকর হবে। দণ্ডপ্রাপ্তরা হলেন পাটগ্রাম উপজেলার মো. সবুজ মিয়া, মো. রমজান আলী এবং মো. আরিফুল ইসলাম ওরফে তানজিদ। এদের মধ্যে আসামি সবুজ মিয়া মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২১ আগস্ট দুপুরে ভারতীয় ট্রাক চালক লক্ষ্মীনন্দর সিং (৩৭) বুড়িমারী স্থলবন্দর দিয়ে পাথর নিয়ে আসার সময় তার ট্রাকটি বুড়িমারী রোডে আটকে যায়। ওই দিন রাত ১টার দিকে আসামিরা ট্রাক উদ্ধারের প্রলোভন দেখিয়ে তাকে মোটরসাইকেলে করে নির্জন স্থানে নিয়ে যায়। পরদিন ২২ আগস্ট রাত ৩টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর ভোটবাড়ী এলাকায় চালককে ধারালো অস্ত্র দিয়ে জখম করে তার কাছে থাকা ৮ হাজার ভারতীয় রুপি ছিনিয়ে নিয়ে আসামিরা পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় পুলিশ ভিকটিমকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় শ্রীরামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. মতিয়ার রহমান বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত দণ্ডবিধির ৩৬৫ ও ৩৯৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় এই রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. সামসুল আলম মিলন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ভারতীয় নাগরিককে অপহরণ ও ডাকাতির মতো নিন্দনীয় ঘটনায় এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

Recent Posts

সুনামগঞ্জের শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন এমদাদুল হক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন দোয়ারাবাজার…

1 second ago

আদাবরে বাড়ি দখলের চেষ্টা, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

রাজধানীর আদাবরে শ্যামলী হাউজিংয়ের একটি আটতলা বাড়িতে ১৫-২০ জনের একটি দল হামলা ও ভাঙচুর চালিয়েছে।…

15 minutes ago

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, যান চলাচল বিঘ্নিত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনার ঘটনা ঘটেছে।…

36 minutes ago

কটিয়াদীতে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় পুলিশ কনস্টেবল আহত

কিশোরগঞ্জের কটিয়াদীতে দায়িত্ব পালনকালে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় মো. আসাদুজ্জামান নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত…

37 minutes ago

দুর্ঘটনা না ঘটলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে: জ্বালানি মন্ত্রী

ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা না ঘটলে দেশে জ্বালানি সরবরাহে আর কোনো সমস্যা থাকবে না বলে…

45 minutes ago

নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি, প্রশ্ন জামায়াত আমীরের

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনার প্রেক্ষিতে কর্তৃত্বশীলদের দিকে প্রশ্ন ছুড়েছেন জামায়াতে ইসলামীর…

55 minutes ago

This website uses cookies.