Header Premium (728×90)

Categories: রাজধানী

সাইকেল চুরি নিয়ে বাগবিতণ্ডা, ঢাকা কলেজের ৩ শিক্ষার্থীকে মারধর

রাজধানীর জিগাতলায় একটি আবাসিক হোস্টেলে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে। ‘ঢাকা রেসিডেন্সি’ নামের ওই হোস্টেলের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের বিরুদ্ধে এই হামলার অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। মারধরের একপর্যায়ে এক শিক্ষার্থীর মাথা ফেটে যায়। আহত ওই শিক্ষার্থীকে বর্তমানে ধানমন্ডির পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গত শুক্রবার বেলা আড়াইটার দিকে তাদের মারধর ও আটকে রাখা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের ছেড়ে দেওয়া হলেও হোস্টেল মালিক তাদের ব্যবহৃত আইফোনসহ কয়েকটি মোবাইল ফোন ভেঙে ফেলেন।

ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে হোস্টেলের রুমমেট অপূর্বর একটি সাইকেল চুরি হয়। এ বিষয়ে হোস্টেল কর্তৃপক্ষের কাছে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে চাইলে তারা ক্যামেরা নষ্ট বলে জানান। পরে ফুটেজ দেখানোর কথা বলে তাদের কিছুটা পথ নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনা হয় এবং বিষয়টি নিয়ে কমিটির লোকজনের সঙ্গে কথা বলতে বলা হয়।

পরবর্তীতে হোস্টেলের মালিক ও ম্যানেজারের সঙ্গে কথা বলার সময় নিরাপত্তার বিষয়টি সামনে আসে। ম্যানেজার তাদের মালামালের নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় রাকিব নামের এক শিক্ষার্থী নিজের মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করতে থাকেন। এতে ক্ষিপ্ত হয়ে কর্তৃপক্ষ জোরপূর্বক তার ফোন কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর মালিক, ম্যানেজার ও কর্মচারীরা মিলে তাদের ওপর হামলা চালায়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, মারধর করতে করতে তাদের গেটের দিকে নিয়ে যাওয়া হয় এবং গেট বন্ধ করে বাঁশ দিয়ে পেটানো হয়। এতে রাকিবের মাথা ফেটে যায় এবং অন্য শিক্ষার্থীদের হাত ও নাকে আঘাত লাগে। হামলার পর তাদের মাত্র আধা ঘণ্টার মধ্যে হোস্টেল ছেড়ে যাওয়ার হুমকি দেওয়া হয়। পরে তারা তড়িঘড়ি করে নিজেদের জিনিসপত্র নিয়ে ঢাকা কলেজের পশ্চিম ছাত্রাবাসে গিয়ে আশ্রয় নেন।

এ ঘটনার বিষয়ে বক্তব্য জানতে ঢাকা কলেজের উপাধ্যক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০২: ৫১

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

১৮টি দেশ চিহ্নিত করে রপ্তানি বাড়াতে সরকারের নতুন কর্মপরিকল্পনা

দেশের রপ্তানি খাতকে আরও গতিশীল, শক্তিশালী ও টেকসই করতে নতুন কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। বাণিজ্য…

31 seconds ago

হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক সামরিক অভিযানের ঘোষণা ইয়েমেন সরকারের

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হটিয়ে হারিয়ে যাওয়া ভূখণ্ড পুনর্দখলে সর্বাত্মক সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন ইয়েমেনের…

2 minutes ago

ঝিনাইগাতীতে কালভার্ট ভেঙে চরম জনদুর্ভোগ, ঝুঁকি নিয়ে চলছে চলাচল

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভারুয়া কুশাইকুড়া সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় স্থানীয় তিন হাজার মানুষ চরম…

9 minutes ago

পর্তুগালের ভাবমূর্তি উজ্জ্বল করতে রোনালদো এক বিশাল সম্পদ: অর্থমন্ত্রী

পর্তুগালের অর্থমন্ত্রী মানুয়েল কাস্ত্রো আলমিদা ক্রিস্টিয়ানো রোনালদোকে বিশ্বমঞ্চে দেশটির ভাবমূর্তি উজ্জ্বলকারী এবং সবচেয়ে বড় সম্পদ…

9 minutes ago

রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে রেল খাতকে লোকসান থেকে লাভজনক করতে যাত্রীবাহী ক্যারেজের…

10 minutes ago

কিশোরগঞ্জে হিমাগারের অতিরিক্ত ভাড়ায় দিশেহারা আলুচাষি ও ব্যবসায়ীরা

নীলফামারীর কিশোরগঞ্জে সরকার নির্ধারিত হিমাগার ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ তুলেছেন চাষিরা। বাজারে আলুর…

12 minutes ago

This website uses cookies.