Header Premium (728×90)

Categories: জাতীয়

রেল খাতকে লাভজনক করতে মালবাহী ক্যারেজ বাড়ানোর পরামর্শ স্থায়ী কমিটির

রেল খাতকে লোকসানের বৃত্ত থেকে বের করে একটি লাভজনক খাতে রূপান্তরের লক্ষ্যে আয় বাড়ানোর বিভিন্ন উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটি। ত্রয়োদশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই দিকনির্দেশনা দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোহাম্মদ আলি আসগার।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কমিটির সদস্য শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী ও কমিটির সদস্য হাবিবুর রশিদ এবং কমিটির সদস্য মো. আব্দুল মহিত তালুকদার, ইসরাত সুলতানা ইলেন ভূট্টো, মো. আবু সাইদ চাঁদ, মো. রবিউল আওয়াল, মু. মিজানুর রহমান, মুহাম্মদ আজীজুর রহমান ও মো. গোলাম রব্বানী অংশ নেন। বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সদস্যদের সঙ্গে জাতীয় সংসদ সচিবালয় ও রেলপথ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পরিচয়পর্ব অনুষ্ঠিত হয়। পরে সভাপতি তার বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত জুলাইযোদ্ধাদের স্মরণ করা হয়। একই সঙ্গে আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

কমিটি রেলের আয় বৃদ্ধির কৌশল হিসেবে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে। পাশাপাশি বাংলাদেশ থেকে কার্গো রপ্তানি কার্যক্রম জোরদার করার মাধ্যমে রেলের রাজস্ব বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বৈঠকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সার্বিক কার্যক্রমের ওপর বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

আলোচ্যসূচির মধ্যে ছিল রেল পরিদর্শন অধিদপ্তর ও কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (সিসিবিএল) কার্যক্রম পর্যালোচনা এবং সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনা ও এর অগ্রগতির চিত্র। এছাড়া বাংলাদেশ রেলওয়ের ডিজিটাল সেবা, নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী লোকোমোটিভ তৈরি ও সংখ্যা বৃদ্ধি, ট্রেনের টিকিট কালোবাজারি প্রতিরোধে গৃহীত ব্যবস্থা এবং প্রস্তাবিত পঞ্চগড়-কক্সবাজার রেলপথের বর্তমান পরিস্থিতি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা ও তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

নাটোরে কালো জাদুর অপবাদ দিয়ে তিন নারীকে জুতার মালা পরিয়ে হেনস্তা

নাটোরের গুরুদাসপুরে কালো জাদু করার অভিযোগ তুলে তিন নারীকে গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্যে রাস্তায়…

20 seconds ago

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৩ জন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে…

9 minutes ago

ব্যাটারিতে আসছে বৈপ্লবিক পরিবর্তন, কয়েক মিনিটে হবে ফুল চার্জ

স্মার্টফোন, ল্যাপটপ কিংবা বৈদ্যুতিক গাড়ির চার্জের দুশ্চিন্তা দূর করতে ব্যাটারি প্রযুক্তিতে আসছে বড় ধরনের পরিবর্তন।…

13 minutes ago

ঢাকায় গ্রেপ্তার ভোলার তজুমদ্দিন উপজেলা আ.লীগ নেতা ফরিদ উদ্দিন

ঢাকার কাফরুলে অভিযান চালিয়ে ভোলার তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক ফরিদ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার…

28 minutes ago

ঢাকার আদালত থেকে ফের কৌশলে পালালেন খুনের আসামি শরিফুল

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে এসে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন খিলগাঁও থানার হত্যা…

41 minutes ago

রাজশাহীতে উদ্ধার হওয়া রেবন্তর বিরল মূর্তিসহ ২৬ প্রত্নসম্পদ জাদুঘরে

রাজশাহীর সীমান্ত ও চরাঞ্চল থেকে উদ্ধার হওয়া সূর্যপুত্র রেবন্তর একটি অত্যন্ত বিরল মূর্তিসহ ২৬টি প্রত্ননিদর্শন…

54 minutes ago

This website uses cookies.