রাজধানীর মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার ৬৫২ নং ‘গোলাপবানু টাওয়ার’ নামের একটি আবাসিক ভবনের গ্যারেজ থেকে সাংবাদিকসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ আগস্ট রাত ১১টার পর থেকে ১৭ আগস্ট সকাল সাড়ে ৯টার মধ্যে এই চুরির ঘটনাটি ঘটে। ভুক্তভোগীরা প্রতিদিনের মতো গ্যারেজে বাইকগুলো লক করে রেখেছিলেন, তবে পরদিন সকালে সেগুলো আর পাওয়া যায়নি।
চুরি হওয়া মোটরসাইকেলগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯৭ হাজার টাকা। এর মধ্যে রয়েছে ‘ভয়েস অব ডেমোক্রেসি’র মাল্টিমিডিয়া রিপোর্টার শিমুল হোসাইনের কালো রঙের ইয়ামাহা এফজেড ভার্সন-২ (মূল্য ২ লাখ ২৫ হাজার টাকা), রিফাত আলম ফরহাদের কালো রঙের সুজুকি মনোটন ১৫০ সিসি (মূল্য ২ লাখ ৫ হাজার টাকা) এবং কাজী নেছার আহম্মেদের কালো রঙের পালসার এন-১৬০ (মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা)।
ভুক্তভোগীরা অভিযোগ করেছেন যে, নিরাপত্তার স্বার্থে তারা নিয়মিত ভাড়ার বিনিময়ে গ্যারেজ ব্যবহার করতেন। কিন্তু চুরির ঘটনার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা দারোয়ান মো. আব্দুল মান্নান ঘুমিয়ে ছিলেন এবং ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। ভুক্তভোগীদের দাবি, দারোয়ানের পাশাপাশি বাড়ির মালিক নূর আলম, আকরাম এবং আকবরের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগসাজশ রয়েছে। চুরির বিষয়ে কথা বলতে গেলে বাড়ির মালিক নূর আলম দায় নিতে অস্বীকার করেন এবং তাদের সাথে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় সাংবাদিক শিমুল হোসাইন বাদী হয়ে রাজধানীর মিরপুর মডেল থানায় দণ্ডবিধির ৩৮০ ধারায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং- ৪০, তারিখ: ২০/০৮/২০২৬)। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, মামলা দায়েরের পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চোরচক্রকে শনাক্তকরণ ও বাইক উদ্ধারের কার্যক্রম চলছে।
নেপালের পাহাড়ি এলাকায় গড় হিসাবের ওপর ভিত্তি করে তৈরি অবকাঠামো কেন চরম আবহাওয়ার মুখে বারবার…
তিব্বতে ভয়াবহ হিমবাহধস ও বন্যার রেশ কাটতে না কাটতেই ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।…
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে দিল্লির সাউথ ব্লকের চাপ এবং তুরস্ক-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোটকে…
বেসামরিক প্রশাসনে সামরিক বাহিনীর ব্যবহার এবং দেশের একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব কাঠামো নিয়ে বিতর্ক তৈরি…
সিলেটের শাহপরানে প্রবীণ ব্যবসায়ী শাহাবউদ্দিনকে নির্মমভাবে কুপিয়ে হত্যার রোমহর্ষক স্বীকারোক্তি দিয়েছে ঘাতক রেস্টুরেন্ট কর্মচারী জালাল…
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।…
This website uses cookies.