Header Premium (728×90)

অপরাধ

রূপগঞ্জে আশ্রায়ণ প্রকল্পের ২০ ঘরে ভাংচুর ও লুটপাট

সিফাতুল মারুফ, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি আশ্রায়ণ প্রকল্পের ২০টি ঘর ভাংচুর করে দরজা ও জানালা লুটপাট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার আশ্রায়ণ প্রকল্পে এ ভাংচুরলুটপাটের ঘটনা ঘটে। এসময় দুর্বৃত্তরা প্রকল্পে বসবাসরত লোকজনকে আশ্রায়ণ প্রকল্প ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে চলে যায়। খবর পেয়ে শুক্রবার দুপুরে সহকারী কমিশনার ভুমি তারিকুল আলম ও যৌথ বাহিনী সদস্যরা রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শক করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা গেছে, মুড়াপাড়া দড়িকান্দি এলাকায় সরকারিভাবে নির্মিত আশ্রায়ণ প্রকল্পের ২০ টি ঘর নির্মাণ করা হয়। আশ্রায়ণ প্রকল্পের বাকী ঘর গুলো কাঞ্চন বিরাবসহ বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে। শুক্রবার রাত ৩ টার দিকে একদল দুর্বৃত্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুড়াপাড়া দড়িকান্দি এলাকার আশ্রায়ণ প্রকল্পের ২০ টি ঘরে হামলা ভাংচুর চালাতে থাকে। এসময় দুর্বৃত্তরা ২০ টি ঘরের সকলকেই বাড়ি থেকে বের দেয়। দুর্বৃত্তরা রাত থেকে দুপুর ১ টা পর্যন্ত প্রায় ১০ ঘন্টা ব্যাপী ভাংচুরলুটপাট চালায়। পরে খবর পেয়ে দুপুর ৩ টার দিকে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলীসহ যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে, টানা ১০ ঘন্টা লুটপাটভাংচুরের পর ২০ টি আশ্রয়হীন পরিবারের বসবাস নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আশ্রায়ণ প্রকল্পের ঘরে থাকা সদস্যদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা আতঙ্কে মুখ খুলছেন না। হামলা ও লুটপাটের পর প্রকল্পের আশ্রিত লোকজন বেশিরভাগই ঘর ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল আলম বলেন, আমি শুক্রবার ভোর সকালে দিকে ভাংচুরলুটপাটের খবর পাই। খবর পেয়ে স্থানীয় সেনা ক্যাম্পের সেনা সদস্য ও পুলিশ সদস্যদের নিয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে যাই। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে এখনো মামলা দায়েরের জন্য কাউকে বাদী হিসেবে পাওয়া যায়নি। তবে পুলিশ তাদের মতো করে ব্যবস্থা গ্রহণ করবে।

editor

Recent Posts

ব্রাহ্মণপাড়া পুলিশের অভিযানে গাঁজা সহ গ্রেফতার-২

ফখরুল আলম সাজু কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক পৃথক বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা…

16 hours ago

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার…

16 hours ago

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে প্যাকেট নকল সিগারেট ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার গ্রেফতার-৫

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল…

16 hours ago

জাল টাকার নোট সহ গ্রেফতার-৭

ফখরুল আলম সাজু ঠাকূরগাঁও জেলা ও পঞ্চগড় জেলার আটোয়ারী থানা পুলিশের যৌথ বিশেষ অভিযানে ৭…

16 hours ago

ফরিদপুরে ডিবি পুলিশের হেফাজতে যুবকের মৃত্যুর

যখন সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর জেলায় ডিবি পুলিশের হেফাজতে ১ যুবকের মৃত্যুর অভিযোগ করেছে তার…

18 hours ago

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আটক-১

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহীদ মিনারের পেছনের রেললাইন সংলগ্ন এলাকায় অভিযান…

19 hours ago

This website uses cookies.