Header Premium (728×90)

আইন ও আদালত

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার অন্যতম হোতা আইয়ুব গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা রাউজান উপজেলা পাহাড়তলী ইউনিয়নে প্রকাশ্যে গুলি করে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদ হত্যার অন্যতম মাষ্টার মাইন্ড আইয়ুবকে রাঙ্গামাটি থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলাধীন খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকার জনৈক শাহ আলমের বাড়িতে রবিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে মো: আইয়ুব (৪৫) কে গ্রেফতার করে র‌্যাবের সদস্যরা, গ্রেফতারের বিষয়টি প্রতিবেদককে মুঠোফোনে নিশ্চিত করেছে র‌্যাব-৭।

অন্যদিকে রাঙ্গামাটির পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব-পিপিএম জানিয়েছেন, ১ জন আসামীকে গ্রেফতার করে চট্টগ্রাম নিয়ে গিয়েছেন র‌্যাব এর টিম।

গ্রেফতারকৃত আইয়ুব রাউজানের কদলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কদলপুর সমশের পাড়া এলাকার জনৈক আব্দুল মোনাফ এর সন্তান।

সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়ার যুবদল নেতা মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়, এই নির্মম হত্যা কান্ডের পর পুরো রাউজান-রাঙ্গুনিয়ার জনসাধারনের বিক্ষোভের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সরাসরি ও ছায়া তদন্ত শুরু করলে সন্ত্রাসীরা গাঁ ঢাকা দেয়।

তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে র‌্যাব জানতে পারে যে, হত্যাকান্ডের অন্যতম হোতা আইয়ুব রাঙ্গামাটির বাঘাইছড়িতে তার নিকট আত্মীয়ের বাসায় অবস্থান করছে, তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব সদস্যরা রবিবার ভোর রাতে অভিযান পরিচালনা করে আইয়ুবকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

মাসুদুল হক চৌধুরীকে (৪৫) হত্যার ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

১৫ জুন সোমবার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই মুহাম্মদ পিয়ারুল হক চৌধুরী স্বপন বাদী হয়ে রাউজান থানায় এ হত্যা মামলা করেন, মামলায় ১১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে, রাউজান থানার মামলা নং-১৪।

নিহত মাসুদ রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন।

তিনি রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পিয়ারুল ইসলাম চৌধুরী স্বপনের ছোট ভাই এবং বেতাগী এলাকার সাবেক চেয়ারম্যান মৃত খালেদ চৌধুরীর ছেলে।

editor

Share
Published by
editor

Recent Posts

সালমানের সঙ্গে হ্যান্ডশেকের পর ৭ দিন হাত ধোননি অভিনেত্রী চাঁদনী

বলিউড অভিনেতা সালমান খানের দীর্ঘদিনের ভক্ত অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। প্রিয় তারকার সঙ্গে দেখা করার…

6 minutes ago

সাবিলা নূরের দাম্পত্যে ঝড়, ডিওপির সঙ্গে প্রেমের গুঞ্জন

অভিনেত্রী সাবিলা নূরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ পাড়ায় নানা গুঞ্জন ছড়াচ্ছে। 'রকস্টার' সিনেমার ডিওপি আব্দুল…

9 minutes ago

সৌদি আরবে হামলার জেরে দাম্মাম ও রিয়াদে বিমানের ফ্লাইট স্থগিত

সৌদি আরবে চলমান বিমানবন্দর হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে…

26 minutes ago

নোয়াখালীতে গ্যারেজে অভিযান, অস্ত্র ও ইয়াবাসহ আটক ৩

নোয়াখালীর সদর উপজেলায় একটি অটোরিকশার গ্যারেজে যৌথ অভিযান চালিয়ে ৪৪ পিস ইয়াবা, একটি দেশীয় ওয়ান…

32 minutes ago

রংপুর রেঞ্জে সেরা নীলফামারী জেলা পুলিশ

সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্মদক্ষতার বিচারে নীলফামারী জেলা পুলিশকে রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা…

33 minutes ago

৩৪ বছর বয়সে না ফেরার দেশে ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা আরজে মেটি

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেতা আরজে মেটি ৩৪ বছর বয়সে যুক্তরাষ্ট্রের টেক্সাসে শেষ নিঃশ্বাস…

34 minutes ago

This website uses cookies.