Header Premium (728×90)

অপরাধ

ব্ল্যাকমেইল করে সহকর্মীকে একাধিকবার ধর্ষণ: র‌্যাব-১৩ এর কৌশলী অভিযানে ধর্ষক আটক

গত ১৪ এপ্রিল ২০২৩ তারিখ রংপুর জেলার কোতোয়ালী থানাধীন মমিনপুর রেজানগর এলাকার মোঃ সুজানুর রশিদ সুজন (২৩), পিতা- মোহাম্মদ হাফেজ মিয়া এর বিরুদ্ধে ধষর্ণের অভিযোগে রংপুর জেলার কোতোয়ালী থানায় একটি ধষর্ণ মামলা দায়ের হয়। গত ১ বছর পূর্ব হতে এক সাথে চাকুরীর সুবাদে ভিকটিমের সাথে আসামীর পরিচয় হয়। পরবর্তীতে, আসামী মোঃ সুজানুর রশিদ সুজন (২৩) ভিকটিম’কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ০৯ মার্চ ২০২৩ তারিখে ১১.০০ ঘটিকায় কাজের সময় ভিকটিম’কে একা পেয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধষর্ণ করে এবং ভিডিও ধারণ করে। উক্ত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয়-ভীতি দেখিয়ে ভিকটিমকে একাধিকবার ধর্ষণ করে। উক্ত মামলার পলাতক আসামী মোঃ সুজানুর রশিদ সুজন (২৩)’কে গ্রেফতারের জন্য মামলার তদন্তকারী অফিসার র‌্যাব-১৩, রংপুর বরাবর একটি অধিযাচন পত্র দায়ের করে। অধিযাচন পত্রের ভিত্তিতে তথ্য উপাত্ত গুলো বিবেচনায় এনে তাৎক্ষণিক ছায়া তদন্ত শুরু করে এবং জড়িত ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে সিপিএসসি, র‌্যাব-১৩ রংপুর এর একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় অদ্য ০৭ মে ২০২৩ তারিখ রাত ০২.০০ ঘটিকায় আসামী মোঃ সুজানুর রশিদ সুজন’কে রংপুর জেলার হাজিরহাট থানাধীন মধ্যগোপিনাথপুর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত মামলার পলাতক আসামী বলে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রংপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

editor

Recent Posts

আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন বসন্তপুরে বজ্রপাতে ২ জন শিশুর…

4 hours ago

লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা ও ১ প্রবাসীর…

4 hours ago

সোনাগাজীতে গাঁজা সহ আটক-১

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নে মাদক বিরোধী…

4 hours ago

আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু ঢাকা আশুলিয়ায় ১১ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ১৭ জুন…

5 hours ago

মৃত্যুর মরদেহ দেখতে যাওয়াই নিজেই মরদেহ হয়ে গেলেন

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক…

5 hours ago

নওগাঁ মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক-৬

যখন সময় ডেস্ক রিপোট: নওগাঁ জেলা মান্দা উপজেলার কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান…

5 hours ago

This website uses cookies.