Header Premium (728×90)

আইন ও আদালত

নওগাঁ মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক-৬

যখন সময় ডেস্ক রিপোট:

নওগাঁ জেলা মান্দা উপজেলার কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে পুলিশ।

১৫ জুন সোমবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে মান্দা উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার মাদ্রাসা মাঠ সংলগ্ন শাহিন আলমের নির্মাণাধীন ভবনের ছাদে অভিযান চালানো হয়।

এ সময় কয়েকজন ব্যক্তি গাঁজা সেবন করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।

আটককৃতরা হলেন:- শাহিন আলম (৩৬), গোলাম রাব্বি (২০), লিটন বাবু (১৭), আরমান রানা (১৮), আবু তাহের (২১) ও মেহেদী হাসানকে (২৩) আটক করা হয়, তারা সবাই বাদলঘাটা মৎস্যজীবী পাড়ার বাসিন্দা।

পুলিশ আরো জানান, সাক্ষীদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করলে আটক ব্যক্তিরা গাঁজা সেবনের কথা স্বীকার করেন, ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণও জব্দ করা হয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

saju

Share
Published by
saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

11 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

11 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

12 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

12 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

12 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

12 hours ago

This website uses cookies.