Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

মৃত্যুর মরদেহ দেখতে যাওয়াই নিজেই মরদেহ হয়ে গেলেন

মোঃ পলাশ সালমান,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মো. কাশেম মিয়া (৫৫) নামের ১ সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

১৭ জুন বুধবার সকাল ১০টার দিকে আখাউড়া পৌরসভার খড়মপুর বাইপাস মোড়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে, নিহত কাশেম মিয়া আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের রুটিনুরপুর গ্রামের মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১টি ট্রাক আখাউড়ার দিকে আসছিল, একই সময়ে কাশেম মিয়াকে বহনকারী ১টি সিএনজি চালিত অটোরিকশা বিজয় নগরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে খড়মপুর বাইপাসের চৌরাস্তা এলাকায় পৌঁছালে ট্রাকটি অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়, এতে অটোরিকশার যাত্রী কাশেম মিয়া গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ১ আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মরদেহ শেষ বারের মতো দেখতে সিএনজি যোগে যাচ্ছিলেন কাশেম মিয়া, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই এমন করুণ পরিণতি তার প্রাণ কেড়ে নেন, দুর্ঘটনার পর সিএনজি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান এবং স্থানীয় লোকজন ট্রাকটিকেও ঘটনাস্থল থেকে চলে যেতে দেয় বলে জানা গিয়েছে।

​আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের সদস্যরা হাসপাতাল থেকেই বাড়িতে নিয়ে গিয়েছেন, মানবিক দৃষ্টিকোণ থেকে ময়নাতদন্ত করা হয়নি।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাক ও চালক পালিয়ে গেছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

editor

Recent Posts

গেটাফেকে হারিয়ে টানা আট জয়ে উড়ছে বার্সেলোনা

আন্তর্জাতিক বিরতি শেষে লা লিগায় গেটাফের বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের…

26 minutes ago

রোববার ফের যন্তর মন্তরে বিক্ষোভের ঘোষণা ককরোচ পার্টির

ভারতের মোদি সরকারের চাপ ও পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ…

53 minutes ago

দীর্ঘ বিরতি ভেঙে নতুন গানে ফিরলেন কুসুম শিকদার

দীর্ঘ বিরতি ভেঙে আবারও সংগীতে ফিরলেন কুসুম শিকদার। তার নতুন মৌলিক গান ‘প্রবল ঘোর’ ইতিমধ্যে…

1 hour ago

সৌদি আরব সফরের আমন্ত্রণ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

সৌদি আরবের ক্রাউন প্রিন্সের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। খুব শীঘ্রই তিনি এই সফর সম্পন্ন…

1 hour ago

দিল্লি পুলিশি হেফাজত থেকে মুক্তি পেলেন নেহা বোরা

সিইসির পদত্যাগের দাবিতে আন্দোলনরত অবস্থায় আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা মুক্তি…

1 hour ago

মোজাম্বিক থেকে ফেরার পথে বিমানে প্রাণ হারালেন বাঁশখালীর প্রবাসী

মোজাম্বিক থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফেরার পথে অসুস্থ হয়ে মাঝ আকাশে মারা গেছেন মোহাম্মদ…

2 hours ago

This website uses cookies.