Header Premium (728×90)

আইন ও আদালত

সোনাগাজীতে গাঁজা সহ আটক-১

তিমির চন্দ্র দাস,
ক্রাইম রিপোর্টার ফেনী:

ফেনী জেলা সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযানে ১৮০ গ্রাম গাঁজা সহ ১ ব্যক্তিকে আটক করেছেন পুলিশ, চর মজলিসপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশের কাছে সোপর্দ করেছে এই মাদক কারবারীকে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মাদক নির্মূলে ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসিত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিরহাট বাজারের ১ সেলুন ব্যবসায়ীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির অভিযোগ ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে চর মজলিসপুর ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা অভিযান চালিয়ে তাকে ১৮০ গ্রাম গাঁজা সহ আটক করেন, পরে তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃত হলেন:- মরণ শীল, পিতা: মৃত চন্দ্র কুমার শীল, চর মজলিসপুর ইউনিয়নের চান্দলা গ্রামের বাসিন্দা এবং কুঠিরহাট বাজারে ১টি সেলুনের ব্যবসা পরিচালনা করেন।

চর মজলিসপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা পারভেজ বলেন, মাদক নির্মূলে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে, ইউনিয়নের কোথাও মাদক ব্যবসা কিংবা মাদক সেবনের সুযোগ দেওয়া হবে না, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর।

এ বিষয়ে চর মজলিসপুর ইউনিয়নের বিএনপি নেতা ও ফেনী জেলা বিএনপির সদস্য সৈয়দ রেজাউল হক শিমুল বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে ছাত্রদলের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় ভবিষ্যতেও তারা জনগণকে সঙ্গে নিয়ে মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করবে বলে আমি বিশ্বাস করি।

এলাকায় কোন ধরনের মাদক কার্যক্রম বরদাশত করা হবে না, মাদক সহ কাউকে পাওয়া যায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হবে।

স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের উদ্যোগ প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করা হলে সোনাগাজীতে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।

তারা মাদক বিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।

editor

Share
Published by
editor
Location: ফেনী

Recent Posts

মধ্যপ্রাচ্যে ভ্রমণ ও বিমান চলাচলে যুক্তরাষ্ট্র-ইউরোপের জরুরি সতর্কতা

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলার পর মধ্যপ্রাচ্যে ভ্রমণ সতর্কতা…

48 seconds ago

ফরিদপুরে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ১

ফরিদপুরে বাবার মৃত্যুর পাঁচ দিন পর চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ…

4 minutes ago

সৌদিতে হুতিদের হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুতি গোষ্ঠীর সাম্প্রতিক হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছে…

15 minutes ago

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৪৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে…

19 minutes ago

আলেমের বক্তব্যের জবাব হোক যুক্তিতে, গালিগালাজে নয়

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে মতপার্থক্য নতুন কিছু নয়। কিন্তু যখন কোনো ধর্মীয় ব্যক্তিত্বের…

20 minutes ago

অন্যের গুটি না হয়ে আলেমদের নিজস্ব রাজনীতি করার আহ্বান হাসনাত আবদুল্লাহর

ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের এক অনুষ্ঠানে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ আলেম…

26 minutes ago

This website uses cookies.