Header Premium (728×90)

অপরাধ

সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রধারী সহ আটক ০৪

বগুড়ার সারিয়াকান্দিতে দেশীয় অস্ত্রধারী ও তদন্ত প্রাপ্ত আসামী সহ ০৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সারিয়াকান্দি থানা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২৫ মার্চ (শনিবার) দিবাগত রাতে সারিয়াকান্দি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গাবতলী থানাধীন উজগ্রাম চৌধুরীপাড়া এলাকার সাখাওয়াত হোসেন চৌধুরী ওরফে গেল্লা মন্ডলের ছেলে দেশীয় অস্ত্রধারী সাফিউল মাহমুদ ওরফে সফল (৩৮) আটক করা হয়। একই সাথে থানা এলাকায় অভিযান পরিচালনাকালে (অন্তরপাড়া স্থায়ী) দিঘলকান্দি বাঁধ হতে আকবর আলী সরদারের ছেলে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারার আসামী আমিরুল ইসলাম সরদার (৪০), রামনগর পশ্চিমপাড়া এলাকার আনোয়ার হোসেন মন্ডল ও নাছিমা বেগম দম্পত্তির ছেলে নাজির মন্ডল (৩৪) এবং আমতলী দক্ষিণপাড়ার মোখলেছার রহমান ও বিউটি বেগম দম্পত্তির ছেলে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত আসামী শাহ আলম ওরফে লোটাস (৪০) কে গ্রেপ্তার করে সারিয়াকান্দি থানা পুলিশের একটি চৌকস টিম।
সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) বিষয়টি নিশ্চিত করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী জানান, আসামী সামিউলকে গ্রেফতার করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা এবং ধৃত সকলের বিরুদ্ধে আলাদা মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

editor

Recent Posts

আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর

ফখরুল আলম সাজু ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন বসন্তপুরে বজ্রপাতে ২ জন শিশুর…

9 hours ago

লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলায় লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বাসিন্দা ও ১ প্রবাসীর…

9 hours ago

সোনাগাজীতে গাঁজা সহ আটক-১

তিমির চন্দ্র দাস, ক্রাইম রিপোর্টার ফেনী: ফেনী জেলা সোনাগাজী উপজেলার চর মজলিসপুর ইউনিয়নে মাদক বিরোধী…

10 hours ago

আশুলিয়ায় ১১ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু ঢাকা আশুলিয়ায় ১১ বছরের ১ শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। ১৭ জুন…

10 hours ago

মৃত্যুর মরদেহ দেখতে যাওয়াই নিজেই মরদেহ হয়ে গেলেন

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: ​ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলা আত্মীয়ের মরদেহ দেখতে যাওয়ার পথে সড়ক…

10 hours ago

নওগাঁ মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, আটক-৬

যখন সময় ডেস্ক রিপোট: নওগাঁ জেলা মান্দা উপজেলার কোচড়া বাদলঘাটা মৎস্যজীবী পাড়ায় মাদকসেবীদের আস্তানায় অভিযান…

11 hours ago

This website uses cookies.