Header Premium (728×90)

অপরাধ

৭ খুনের বিচার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন, ক্ষোভে ফুঁসছে জনতা

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুনের ঘটনার ১২ বছর পূর্ণ হলেও এখনো চূড়ান্ত বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে স্থানীয় জনগণ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের একটি গুরুত্বপূর্ণ সড়কে আয়োজিত এ কর্মসূচিতে নিহতদের স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ আদালতের আইনজীবীরা অংশগ্রহণ করেন। এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।

তিনি বলেন, আমি এখানে একজন সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন আইনজীবী হিসেবে উপস্থিত হয়েছি।” তিনি আরও বলেন, “নজরুল সাহেবকে যখন গুম করা হয়, তখন একজন আইনজীবী বিবেকের তাড়নায় তা প্রতিহত করতে গিয়ে তাদের পিছু নেন এবং শেষ পর্যন্ত হত্যার শিকার হন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্রমেই কমে যাচ্ছে।

এ সময় অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড হাতে “বিচার চাই”, খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। বক্তারা দ্রুত আপিল বিভাগের রায় কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরও বলেন, বিচার বিলম্ব মানেই বিচার না পাওয়া। আমরা আর দেরি চাই না—দ্রুত রায় কার্যকর দেখতে চাই। শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলেও উপস্থিত জনতার মাঝে ক্ষোভ ও হতাশার চিত্র স্পষ্ট ছিল। স্থানীয়দের মতে, দ্রুত বিচার কার্যকর না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

saju

Recent Posts

রাজধানীর ঢাকার পর চট্টগ্রামেও এআই ক্যামেরা

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: রাজধানী ঢাকার পর এবার চট্টগ্রাম মহানগরীর সড়কেও বসানো হচ্ছে কৃত্রিম…

6 hours ago

সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের আহ্বান, তারাব পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে সৎ, যোগ্য এবং…

6 hours ago

ফুলগাজীতে ঔষধ ফার্মেসিতে চুরির অভিযোগে ১ যুবক আটক

দেলোয়ার হোসেন, ফেনী পরশুরাম উপজেলা প্রতিনিধি: ফেনী জেলা ফুলগাজী উপজেলায় সদরের বাজারে ১টি ফার্মেসি থেকে…

11 hours ago

১২ মামলায় জামিনে কারাগার থেকে মুক্ত পেলেন সেলিনা হায়াৎ আইভী

ফখরুল আলম সাজু নারায়ণগঞ্জ জেলা সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী অবশেষে কারাগার থেকে…

12 hours ago

পদ্মা নদীতে আবারও বাস পড়ল

ফখরুল আলম সাজু রাজবাড়ীর জেলা গোয়ালন্দের দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ একটি বাস হারিয়ে পদ্মা নদীতে…

12 hours ago

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…

12 hours ago

This website uses cookies.