Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ফেনীতে কালবৈশাখীর তান্ডবে ও বিদ্যুৎ বিচ্ছিন্ন

জান্নতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলার বিভিন্ন উপজেলা ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে জনপদ, ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছপালা উপড়ে গিয়েছে, ভেঙ্গে পড়েছে বৈদ্যুতিক খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতবাড়ি।

২৬ এপ্রিল রোববার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই ঝড়ে পুরো জেলা কার্যত বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ফেনী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, ফুলগাজী উপজেলার বিভিন্ন এলাকা ও পরশুরাম পৌর এলাকার বাসপদুয়া, গুথুমা এবং মির্জানগর সত্যনগর, নিজকালিকাপুর, চিথলিয়া, বক্সমাহমুদ, আমজাদহাট, মুন্সীরহাট, জিএমহাট, আনন্দপুর, দরবারপুর, ও ফুলগাজী ইউনিয়নের বিভিন্ন স্থানে ঝড়ের তীব্রতায় গাছ উপড়ে বসতঘরের ওপর পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

গুথুমা গ্রামের বাসিন্দা নাসির চৌধুরী জানান, তাদের গ্রামে বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে ট্রান্সফরমার মাটিতে পড়ে গেছে, বাসপদুয়া গ্রামের রাশেদুল ইসলাম ডলার ও নিজকালিকাপুর গ্রামের রমজান আলী বলেন, গাছ পড়ে ঘরবাড়ি ও পল্লী বিদ্যুতের লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে, সন্ধ্যার পর থেকেই পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত।

পরশুরাম পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মু. সুহেল আখতার বলেন, ঝড়ে ৩৩ কেভি লাইন সহ সব ১১ কেভি লাইনে ত্রুটি দেখা দিয়েছে, একাধিক স্থানে খুঁটি ভেঙ্গে যাওয়া এবং লাইনের ওপর গাছ পড়ে থাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে, কর্মীরা লাইন সচল করতে কাজ করছেন।

এদিকে ফুলগাজীতে ও কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন, ঝড়ের কারণে মুন্সীরহাট-নোয়াপুর সড়কের অন্তত ৫টি স্থানে বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ অপসারণে কাজ শুরু করেন।

ফুলগাজী ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো. তারেকুল ইসলাম বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে আমাদের টিম নিরবচ্ছিন্ন ভাবে কাজ করছে।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ফুলগাজী জোনের ডিজিএম মো. হাবিবুর রহমান জানান, উপজেলার ১০টি ফিডারের সব গুলোই ক্ষতিগ্রস্ত হয়েছে, লাইনের ওপর গাছ উপড়ে পড়ায় পুরো উপজেলা বিদ্যুৎহীন, মাঠকর্মীরা ঝুঁকি নিয়ে সংস্কার কাজ চালালেও সংযোগ স্বাভাবিক হতে কত সময় লাগবে, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এ ছাড়া ফেনী জেলার সদর উপজেলা এবং ছাগলনাইয়া, দাগনভুঞা,ও সোনাগাজীতে এ তান্ডব চালিয়েছে ঝড়ে, এতে নানা স্থানে গাছ উপড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, হঠাৎ এই দুর্যোগে ফেনী জেলার হাজার হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে বিদ্যুৎ না থাকায় ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

20 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

20 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

21 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

21 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

21 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

21 hours ago

This website uses cookies.