জান্নাতুল ফাহিমা তানহা,
নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলায় ১৯ মামলার আসামি রফিকুল ইসলাম মাসুদ ওরফে ডাকাত মাইস্যা (৩৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
১২ এপ্রিল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার।
এর আগে ১০ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রংমালা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানান, গ্রেফতারকৃত মাইস্যা কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত জামাল উদ্দিনের ছেলে, তার বিরুদ্ধে খুন, ডাকাতি, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, ধর্ষণ ও চাঁদাবাজি সহ মোট ১৯টি মামলা রয়েছে, এছাড়া তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল।
১১ এপ্রিল শনিবার বিকেলে তাকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বিমল কর্মকার জানান, ১টি মামলায় অপর আসামির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে ও মাইস্যার সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ফখরুল আলম সাজু গাজীপুরে অটোরিকশার পিছনে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন, এই ঘটনায়…
মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলা হোমনা উপজেলায় নিখোঁজ হওয়ার ১দিন পর পিয়ারা বেগম…
নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলা জেলা শহরের প্রান কেন্দ্র উকিল পাড়া গোরস্থান এলাকার সামনের ১টি…
যখন সময় ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে…
ফখরুল আলম সাজু গাজীপুরে কাপাসিয়ায় বৃষ্টিপাতের সময় আকস্মিক বজ্রপাতে মো. হাবিবুর রহমান নামে (২২) ১…
নুপুর আক্তার, নিজস্ব প্রতিনিধি: ভোলায় ১ তরুণীকে রাত ভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের…
This website uses cookies.