Header Premium (728×90)

ব্রেকিং নিউজ

ভোলায় তরুনীকে গণধর্ষনের অভিযোগে আটক-৩

নুপুর আক্তার,
নিজস্ব প্রতিনিধি:

ভোলায় ১ তরুণীকে রাত ভর পালাক্রমে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৪ যুবকের বিরুদ্ধে।

এ ঘটনায় মামলা দায়েরের পর গত বুধবার ও বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩ জন আসামিকে করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ভোলা জেলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে ও ঘটনার মূলহোতা মো. সাকিব (২৬), বাপ্তা ইউনিয়নের উত্তর বাপ্তা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. রায়হান (২৬) ও বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাজুর ছেলে মো. সবুজ (২৬)।

গত ৩১ মে শনিবার দিনগত রাতে ভোলা জেলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাইলট গ্রামে এ ঘটনা ঘটে।

১ জুন রবিবার ভুক্তভোগী বাদী হয়ে, ভোলা সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণী বিবাহিত এবং তার স্বামী ১টি হত্যা মামলার গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন, মামলার ২ নং আসামি সাকিব তার স্বামীর পূর্ব পরিচিত এবং স্বামী জেলে থাকায় সাকিব নিয়মিত ভুক্তভোগীর সাথে মোবাইলে কথা বলার ১ পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, এবং সাকিব তাকে বিভিন্ন স্থানে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করেন।

সর্বশেষ গত ৩১ মে শনিবার সন্ধ্যায় ভুক্তভোগীকে সাকিব ভোলা জেলা শহরের নতুন বাজার থেকে ১টি অটোরিকশায় উঠিয়ে বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকায় নিয়ে যান রায়হানের ঘেরের বাগানের মধ্যে এবং সেখানেই প্রাণ নাশের হুমকি দিয়ে ভুক্তভোগীকে রাত ভর পালাক্রমে গণধর্ষণ করেন, মো. সাকিব, মো.রায়হান, মো.সবুজসহ আরও ১ যুবক এবং ১ জুন ভোরে তাকে ফের অটোরিকশায় উঠিয়ে বাড়িতে পাঠিয়ে দেন।

পরবর্তীতে ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে গত বুধবার ও বৃহস্পতিবার ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া আরেক আসামি আত্নগোপনে রয়েছেন।

saju

Recent Posts

রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি

রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের মনোনয়নপত্র…

12 hours ago

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে টেস্ট ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ। এই প্রথম অস্ট্রেলিয়ার…

12 hours ago

ঝিনাইদহে পুকুরে ডুবে সপ্তম শ্রেণির ছাত্রের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের পুকুরে ডুবে আরাবি হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে…

13 hours ago

অনারারি ডক্টরেট পেলেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন।

13 hours ago

প্রাণ গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ

প্রাণ গ্রুপ তাদের কাটিং (নিট পোশাক) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দিচ্ছে। আগ্রহী যোগ্য…

13 hours ago

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় শিশুসহ ১১ জনের প্রাণহানি

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের সাতজনসহ মোট ১১ জন নিহত হয়েছেন। এর মধ্যে তিন…

13 hours ago

This website uses cookies.