Header Premium (728×90)

অপরাধ

লক্ষ্মীপুরের রামগতিতে চলাচলের একটি রাস্তায় বেড়া দিয়ে বন্ধ করায় ১৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

আরমান হোসেন রাজু, রামগতি উপজেলা প্রতিনিধি:

ঘটনাটি ঘটেছে উপজেলার চরআলগী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর সেকান্তর গ্রামের আজাদ মেম্বারের বাড়ির পাশে হেকিমের বাড়িতে। বুধবার (২ এপ্রিল) সকাল থেকে আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৩ পরিবার অবরুদ্ধ রয়েছে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা এ ঘটনার জন্য দায়ী করেছে ওই বাড়ির প্রভাবশালী নুর আলমের ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ারসহ চার ভাইকে।

সরেজমিন গিয়ে দেখা গেছে, হেকিমের বাড়ির নুর আলমের ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ারের সাথে একই বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলের নুরুল আমিনের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে নুর আলমের চার ছেলে বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার ও আনোয়ার মিলে গতকাল বুধবার সকালে বাড়ির রাস্তার দুটি স্থানে মাটি গর্ত করে গাছের ডাল পুঁতে কাঠ দিয়ে রাস্তা বন্ধ করে দেন। এতে বুধবার সকাল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই এলাকার ১৩ পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ১৩ পরিবারের নারী-পুরুষ, শিশু, বৃদ্ধাসহ প্রায় ৮০ জন মানুষ বেকায়দায় পড়ে।

অবরুদ্ধ পরিবারের সদস্যরা জানিয়েছে, বেলাল ড্রাইভার, হেলাল, দেলোয়ার, আনোয়ারসহ চার ভাই স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। যখন যে দল ক্ষমতায় আসে, সে দলের লোক পরিচয় দিয়ে নানা অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হন। এ ছাড়া বহিরাগত ক্যাডার ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে রাখেন তারা। ৩০ বছরের ব্যবহারিত রাস্তাটি এখন তারা সম্পূর্ণ গায়ে জোরে বন্ধ করে রেখেছেন।

ভুক্তভোগী নুরুল আমিন বলেন, রাস্তার দুটি স্থান বন্ধ করে দেওয়ায় মানুষের পাশাপাশি প্রয়োজনীয় মালামাল আনা নেওয়া করা যাচ্ছে না। তারা দেশের আইন-কানুন কিছুই মানেন না এবং সামাজিকভাবে কাউকে তোয়াক্কাও করছেন না।

অভিযুক্ত বেলাল ড্রাইভার বলেন, ‘এ ঘটনার আগে একবার আমাদের মালামাল নিয়ে গাড়ি এলে নুরুল আমিন তার জায়গা দিয়ে গাড়ি ঢুকতে দেননি। তাই আমরা বাধ্য হয়ে এবার পথ বন্ধ করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন বলেন, ‘যতই বিরোধ থাকুক, মানুষের চলাচলের পথ বন্ধ করা সম্পূর্ণ বেআইনি।

খোঁজ খবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Md Omor Sunny

Recent Posts

শনিআখড়া লাইফ হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ

ফখরুল আলম সাজু রাজধানী ঢাকা শনিআখড়া এলাকায় লাইফ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের অবহেলায় ১ নবজাতকের…

6 hours ago

জাহান্নামের আগুন ৩ হাজার বছর জলার পর শেষ পর্যায়ের কালো ও অন্ধকার

  🤲🤲 জাহান্নামের অগ্নিশিখা ১ দিন আসবে, ঐ দিনটা কোন দিন হবে আপনাদের জানা আছে?…

6 hours ago

কিশোরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে পুলিশ সুপারের মতবিনিময় সভা

মোঃ পলাশ সালমান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত সমাজ…

6 hours ago

রংপুরে ডিবি’র অভিযানে ২৫ পিস ইয়াবা, ৩০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ-৩৬৬৫০ টাকা উদ্ধার, ০১ জন মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার রংপুর। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার…

7 hours ago

দিনাজপুর ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফখরুল আলম সাজু দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে ২ মাদক ব্যবসায়ী কে ৯৪ পিস…

10 hours ago

ফায়েম হত্যার মূল আসামি হারুন গ্রেফতার সেনবাগে পুলিশের সাথে আরও ৭ জন গ্রেফতার

জান্নাতুল ফাহিমা তানহা, নিজস্ব প্রতিনিধি: নোয়াখালী জেলা সেনবাগে থানা পুলিশের বিশেষ অভিযানে আরাফাত ফায়েম হত্যা…

10 hours ago

This website uses cookies.