Header Premium (728×90)

রাজনীতি

ঘরে ঘরে জামায়াতের কর্মী গড়ে তুলতে হবে       —মুহাদ্দিস আব্দুল খালেক

মোঃ আরিফ হোসেন রনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:-

ঈদুল ফিতরের তৃতীয় দিনে ভোমরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
ঈদ পুনর্মিলনীতে ইউনিয়নের বাহিরে অবস্থানরত চাকুরীজীবী,ছাত্রসহ বিভিন্ন পেশার মানুষ একত্র হয়ে তা বিশাল মিলন মেলায় পরিণত করেছে।

বৃহস্পতিবার (৩রা এপ্রিল) সকাল ৯ টায় ভোমরা ইউনিয়ন জামায়াতে সেক্রেটারি মাওলানা রোকনুজ্জামানের সঞ্চালনায় ও ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবিরের সভাপতিত্বে ৬নং ওয়ার্ড সভাপতি সাবেক ছাত্রনেতা হাফেজ মোঃ মনির হোসেনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ভোমরা ইউনিয়ন জামায়াত অফিসে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি, খুলনা অঞ্চল প্রধান ও সাতক্ষীরা সদর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জননেতা মুহাদ্দিস আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন,সেক্রেটারি ও জেলা কর্মপরিষদ সদস্য সাবেক ছাত্রনেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য ডাঃ শফিকুল ইসলাম, উপজেলা ইউনিট সদস্য মাওলানা ওবাইদুল্লাহ,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর সভাপতি মুহাম্মদ আল মামুন, স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ আলাউদ্দিন, সদর দক্ষিণ থানা সেক্রেটারি মোঃ আল আবির হোসেন শিহাব প্রমুখ।
প্রধান অতিথি মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, “বিগত আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল সাতক্ষীরার ইসলামী আন্দোলনের ভোমরা ইউনিয়ন।তেমনি বর্তমানেও আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখা। ইউনিয়নে সংগঠন মজবুতিকরণ করা। ঘরে ঘরে জামায়াতের কর্মী গড়ে তুলতে হবে।ভোমরা ইউনিয়নে দাওয়াতী কাজের মধ্য দিয়ে সর্বস্তরের মানুষকে নিয়ে এক চমৎকার ফুলের বাগান গড়ে তুলতে হবে। জামায়াতের দাওয়াত নিয়ে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যেতে হবে।”
এসময় বিশেষ অতিথিরা বলেন, ঈদ কেবল আনন্দের উৎসবই নয়,বরং এটি পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের প্রতীক। এই ধরণের পুনর্মিলনী অনুষ্ঠান পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বাড়িয়ে তোলে এবং সমাজে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।

Md Omor Sunny

Recent Posts

রায়পুরে মন্দিরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে মন্দিরে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে কামাল হোসেন নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু…

30 minutes ago

মাথায় গুরুতর চোট পেয়ে হাসপাতালে চেলসি গোলরক্ষক মার্তিনেজ

এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন মাথায় গুরুতর চোট পেয়েছেন চেলসি গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ঘটনার…

48 minutes ago

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: শামা ওবায়েদ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, এটি আমাদের জন্য বড়…

49 minutes ago

মতলব উত্তরে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

চাঁদপুরের মতলব উত্তরে হাসনেহেনা আক্তার নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার সকালে তার…

2 hours ago

কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নারী ও শিশুসহ নিহত ১৮

কলকাতার মানিকতলায় চোরবাগান পূজামণ্ডপে বৃষ্টির সময় হুড়োহুড়ি করে বের হওয়ার সময় পদপিষ্ট হয়ে ১৮ জনের…

2 hours ago

মাছরাঙা টিভির দুঃখ প্রকাশে ক্ষুব্ধ পরীমণি, নিজেকেই দায়ী করলেন অপরাধী হিসেবে

একটি ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে মাছরাঙা টেলিভিশনের দুঃখ প্রকাশে সন্তুষ্ট নন অভিনেত্রী পরীমণি। তিনি নিজের মানসিক…

2 hours ago

This website uses cookies.