গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কর্মীদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বিকাশ এজেন্টের ম্যানেজারসহ চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে হিমেল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া আহত হয়েছেন। আহত অপর একজনের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের সহকর্মী রিফাত জানান, তাঁরা নরসিংদী থেকে তিনটি বস্তায় মোট চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে করে শ্রীপুরের মাওনার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে হিমেল গুলিবিদ্ধ হন এবং অন্যরা আহত হন। রিফাত জানান, দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়, যাতে প্রায় তিন কোটি টাকা ছিল। অপর বস্তাটি গাড়ির ভেতরেই থেকে যায়।
এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া জানান, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে গুলি ছোড়েন এবং গাড়ির কাচ ভাঙচুর করেন। তাঁরা প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে টাকা নিয়ে চলে যায়।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক বিজন মালাকার জানান, চারজনকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, নরসিংদী থেকে তিনটি বস্তায় চার কোটি টাকা নিয়ে আসার সময় চারটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গাড়িটি অনুসরণ করেন। কর্ণপুর এলাকায় পৌঁছালে তাঁরা গাড়ির গতিরোধ করে গুলি ছোড়েন। পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
বিশ্বব্যাপী আজ ১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত হচ্ছে। দিবসটির লক্ষ্য কন্যাশিশুদের শিক্ষা, সুরক্ষা ও…
মাত্র ২৫ কোটি রুপি নির্মাণব্যয়ের মালয়ালম রোমান্টিক কমেডি সিনেমা ‘বেথলেহেম কুদুম্বা ইউনিট’ বিশ্বজুড়ে ৩৩০ কোটি…
ওমান উপসাগরে মার্কিন নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে একটি বাণিজ্যিক জাহাজ অচল করার দাবি…
এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ সহ সব বিষয়ে এ-প্লাস পেয়ে নিজের বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী…
উৎপাদন ব্যয় বেড়ে যাওয়া, আশানুরূপ বাজারদর না পাওয়া এবং কৃষি উপকরণের নানা সংকটে পাবনার ঈশ্বরদীতে…
জীবন রক্ষাকারী ওষুধের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে উৎপাদন ব্যয় কমানোর ওপর গুরুত্ব দিয়েছেন…
This website uses cookies.