টাঙ্গাইলের ঘাটাইলের ঐতিহ্যবাহী সাগরদীঘি বিনোদন কেন্দ্রটি এখন মাদকসেবী ও কিশোর গ্যাংয়ের অভয়ারণ্যে পরিণত হয়েছে। একসময়ের জনপ্রিয় এই বিনোদন কেন্দ্রটি এখন কর্তৃপক্ষের অযত্ন আর অবহেলায় তার জৌলুস হারাচ্ছে, যার ফলে সাধারণ দর্শনার্থীরা এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে নির্মিত একটি পুরোনো ডাকবাংলোকে কেন্দ্র করে এই দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্রটি গড়ে তোলা হয়েছিল। এলাকার মানুষের সুস্থ বিনোদন ও শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নির্মিত এই পার্কটি চালুর পর দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা যেত। কিন্তু সাম্প্রতিক সময়ে মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় পার্কের পরিবেশ নষ্ট হচ্ছে। ইতোমধ্যে দিঘীকেন্দ্রিক রেস্ট হাউসের মূল ফটকের স্টিলের নেমপ্লেট, তালা ও ব্যানার ভাঙচুর করেছে মাদকসেবীরা। পার্কে সিসিটিভি ক্যামেরা সচল থাকলেও অপরাধীদের শনাক্তে কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই বলে অভিযোগ উঠেছে।
পার্কের এমন বেহাল অবস্থার মধ্যেও দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এলজিইডির পুরোনো লাল দালান ও ঐতিহ্যবাহী যন্ত্রপাতি ঘুরে দেখছেন এবং ছবি তুলছেন। তবে পরিবার নিয়ে আসা দর্শনার্থীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। মেয়েকে নিয়ে বেড়াতে আসা এক সরকারি কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে জানান, সুস্থ বিনোদনের আশায় এসে বখাটে ও মাদকসেবীদের কারণে তাদের চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। এখানে এখন আর সপরিবারে ঘোরার মতো পরিবেশ নেই।
সাগরদীঘি কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, পূর্ব ঘাটাইলের ঐতিহ্যবাহী এই স্থানটি এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে সুস্থ বিনোদনের কোনো বিকল্প নেই। তাই পার্কটির পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে সাগরদীঘি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন খান বলেন, বিনোদন কেন্দ্রে মাদক সেবনের কোনো সুযোগ দেওয়া হবে না। মাদকসেবীরা কীভাবে রেস্ট হাউসের ভেতরে প্রবেশ করছে, তা তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরী তাসমিন উর্মি জানান, তিনি পার্কটির নানা সমস্যার কথা জেনেছেন এবং খুব শিগগিরই এটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
রাঙামাটি শহরে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকসেবী, কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি সহ ১৪ জনকে গ্রেপ্তার…
নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ এবং বিমানবন্দরে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারসহ অসদাচরণের…
নওগাঁর সাপাহার উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে দেওয়া উচ্চগতির ইন্টারনেট সেবা…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী সংবাদকর্মীদের দলীয় অন্ধ আনুগত্য বর্জন করে অনুসন্ধানী সাংবাদিকতার…
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায়…
ইতালির তাসকানি অঞ্চলে অবস্থিত বিখ্যাত মার্চেসি আন্তিনোরি ওয়াইনারি থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০…
This website uses cookies.