ভোলার লালমোহন উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেও নিয়োগপত্র পাননি মো. ফয়জুল আলম। লিখিত ও মৌখিক পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও পুলিশ ভেরিফিকেশনে বাদ পড়ায় চূড়ান্ত গেজেটে তার নাম অন্তর্ভুক্ত হয়নি। এ ঘটনায় চরম হতাশায় দিন কাটাচ্ছেন তিনি এবং নিজের নাম পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্টদের দ্বারে দ্বারে ঘুরছেন।
নিয়োগবঞ্চিত ফয়জুল আলম লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরটিটিয়া এলাকার কাজী মো. নূরুল ইসলামের ছেলে। তার পরিবারে স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবা-মা এবং ভাই-বোন রয়েছেন।
জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ এ অংশ নিয়েছিলেন ফয়জুল আলম। ভোলা জেলায় এই নিয়োগে মোট ২৫৬ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। এর মধ্যে লালমোহন উপজেলার ৪৩ জন উত্তীর্ণ প্রার্থীর মধ্যে ফয়জুল আলম ছাড়া বাকি ৪২ জনই নিয়োগপত্র হাতে পেয়েছেন।
ফয়জুল আলম জানান, তার বিরুদ্ধে কোনো অপরাধ বা ফৌজদারি মামলার রেকর্ড নেই। এছাড়া তার কাগজপত্রও সম্পূর্ণ সঠিক রয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হবে—এমন নিশ্চিত প্রত্যাশায় তিনি আগের একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের চাকরিও ছেড়ে দিয়েছিলেন। তিনি বলেন, এর আগে আরও তিনবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিয়ে লিখিত ও ভাইভা পর্যন্ত পৌঁছালেও চূড়ান্ত নিয়োগ পাননি। এবার চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও ভেরিফিকেশনের নামে কোনো এক ‘অদৃশ্য কারণে’ তার নিয়োগ আটকে দেওয়া হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে যাওয়ায় নতুন করে আবেদনের সুযোগও তার নেই। তাই মেধার সঠিক মূল্যায়নের মাধ্যমে তার নাম গেজেটে অন্তর্ভুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
এ বিষয়ে ভোলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ভোলা জেলায় লালমোহনের ফয়জুল আলমসহ মোট চারজন শিক্ষক বাদ পড়েছেন। এই চারজনের প্রয়োজনীয় নথিপত্রসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সেখান থেকে যে নির্দেশনা বা সিদ্ধান্ত আসবে, সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রাঙামাটি শহরে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মাদকসেবী, কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি সহ ১৪ জনকে গ্রেপ্তার…
নির্ধারিত সময়ের আগে কর্মস্থল ত্যাগ এবং বিমানবন্দরে নিজেকে ‘ডিআইজি’ পরিচয় দিয়ে ভিআইপি লাউঞ্জ ব্যবহারসহ অসদাচরণের…
নওগাঁর সাপাহার উপজেলায় ৮৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে দেওয়া উচ্চগতির ইন্টারনেট সেবা…
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. দিলারা চৌধুরী সংবাদকর্মীদের দলীয় অন্ধ আনুগত্য বর্জন করে অনুসন্ধানী সাংবাদিকতার…
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে মোটরসাইকেলের ধাক্কায় তোফাজুল ইসলাম (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায়…
ইতালির তাসকানি অঞ্চলে অবস্থিত বিখ্যাত মার্চেসি আন্তিনোরি ওয়াইনারি থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের ৩০…
This website uses cookies.