পিরোজপুরের কাউখালীতে গৃহবধূ জেসমিন বেগমকে (৫০) গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি মো. মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর জেলা সদর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসআরবি-৮, বরিশাল তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত জেসমিন বেগম কাউখালীতে নিজের বসতঘরে একা বসবাস করতেন। গত ৩ অক্টোবর রাত সাড়ে ১০টা থেকে ৪ অক্টোবর সকাল ১০টার মধ্যে ১ নম্বর অভিযুক্ত মানিক হাওলাদারসহ অজ্ঞাতনামা ৪-৫ জন তার ঘরে প্রবেশ করে। তারা ভিকটিমকে জোরপূর্বক গণধর্ষণ করে এবং পরবর্তীতে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।
এই ঘটনায় ভিকটিমের বড় মেয়ে বাদী হয়ে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রধান অভিযুক্তকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআরবি-৮, বরিশালের অধিনায়ক বরাবর অধিযাচন পত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাব।
এসআরবি-৮, বরিশালের সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার ওয়ালিদ হাসান মিঠু জানিয়েছেন, গ্রেপ্তারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পিরোজপুরের কাউখালী থানায় হস্তান্তর করা হয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, র্যাবের সহযোগিতায় মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আসামি কাউখালী থানায় রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দেশটির…
নোয়াখালীর সেনবাগে সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। বাপেক্স জানিয়েছে,…
দালালচক্র ও ট্রাভেল এজেন্সির অনিয়মের কারণে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক…
নেত্রকোনার কলমাকান্দায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সভা চলাকালে সহকারী শিক্ষিকাকে থাপ্পড় মারার একটি ভিডিও ফেসবুকে…
রাজধানীর গেন্ডারিয়ায় চিহ্নিত মাদকের আস্তানায় ঝটিকা অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে মাদক কারবারে…
ফ্রান্সে উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের দেশব্যাপী বিক্ষোভ ও অবরোধে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। অর্থসংকট, কর্মীর ঘাটতি ও…
This website uses cookies.