ঢাকা ০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু কর্মসূচি বন্ধে পুলিশি নোটিশ, অভিজিৎ দিপকের সাফ কথা ‘ফাঁসি দিন’ ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমবে, আশা বিশ্বব্যাংক-আইএমএফের কুমিল্লায় জমি নিয়ে বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা বাউফলে অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন এমপি শফিকুল ইসলাম মাসুদ কাজীপুরের যমুনার চরাঞ্চলে যাতায়াত সংকট, নৌকাই একমাত্র ভরসা সাবেক এসবি প্রধান মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ আইএমএফ ও বিশ্বব্যাংকের ২০২৭ সালের সভাপতি হচ্ছে পাকিস্তান অস্তিত্বের সংকটে সিরাজগঞ্জের ঐতিহাসিক বারুহাস ইমামবাড়ি ও তিন গম্বুজ মসজিদ গুলশানে অবৈধ মদের কারবার, ২৪৪ লিটার মদ ও বিয়ারসহ আটক ১

মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল মায়ের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের বোয়ালমারীতে মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে আনার পর প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেছেন এক মা। মেয়েকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে আনতে পারলে দুধ দিয়ে গোসল করবেন—এমন ওয়াদা করেছিলেন তিনি। সেই ওয়াদা অনুযায়ী শুক্রবার সকালে স্থানীয় একটি বাজারে দুধ দিয়ে গোসল করেন জুলেখা বেগম। এরই মধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর চৌরাস্তা বাজারে এ ঘটনা ঘটে। জুলেখা বেগম উপজেলার বড় বাইখীর গ্রামের মহশিন মোল্লার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে জুলেখা বেগমের মেয়ে মনিরা খাতুনকে (৩০) তার আপন বোনের ছেলে সুমন শেখের (৩২) সঙ্গে বিয়ে দেওয়া হয়। বিয়ের পর মেয়েকে স্বামী নির্যাতন ও মারধর করতেন এবং মাদক সেবন করে তার ওপর অত্যাচার চালাতেন বলে অভিযোগ করেন জুলেখা ও তার পরিবারের সদস্যরা।

জুলেখা বেগম বলেন, ‘নিজের বোনের ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু বিয়ের পর থেকেই সে মেয়েকে নির্যাতন ও মারধর করত। নেশা করে প্রায়ই মেয়ের ওপর অত্যাচার চালাত। কয়েকদিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের পর মেয়েকে আমার কাছে নিয়ে এসেছি। এরপর দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছি।’

মেয়ের বাবা মহশিন মোল্লাও একই ধরনের অভিযোগ করেন। তিনি বলেন, বিয়ের পর থেকেই মেয়েকে তার স্বামী মারধর ও নির্যাতন করতেন। অনেক চেষ্টা করেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত মেয়েকে ছাড়িয়ে আনা হয়েছে। পরে তার স্ত্রী দেওয়া ওয়াদা অনুযায়ী দুধ দিয়ে গোসল করেছেন।

মনিরা খাতুন বলেন, অহেতুক কারণে তার স্বামী তাকে মারধর করতেন। বিয়ের পর থেকেই মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় তার ওপর নির্যাতন চালাতেন। বিষয়টি নিয়ে তার মা-বাবা একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করলেও পরে আবার একই ঘটনা ঘটত। শেষ পর্যন্ত মা তাকে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে এনেছেন।

তবে স্ত্রীকে নির্যাতন ও মাদকাসক্ত হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তিনি বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। তাকে ফাঁসানোর জন্য এসব অপবাদ দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেয়েকে স্বামীর সংসার থেকে ছাড়িয়ে এনে দুধ দিয়ে গোসল মায়ের

আপডেট সময় : ০৪:৩৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬