চট্টগ্রামের মিরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মুখোশসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ২টার দিকে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা মাজারের পূর্ব পাশে জঙ্গল থেকে তাদের আটক করা হয়। শুক্রবার সকালে জোরারগঞ্জ থানা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
গ্রেফতারকৃতরা হলেন— ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের রহমতপুর গ্রামের আনোয়ার হোসেন (২৩), ফেনী সদর থানার ফাজিলপুর ইউনিয়নের রাজ নগর গ্রামের বল্লাবাড়ী এলাকার বেলায়েন হোসেন (৩০) এবং জোরারগঞ্জ থানার করেরহাট ইউনিয়নের সামনে খিল গ্রামের মো. আলাউদ্দিন ওরফে মামুন (৩৬)।
পুলিশ জানায়, সম্প্রতি বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নয়াটিলা ও কয়লা বাজারের মধ্যবর্তী স্থানে ডাকাত দলের তৎপরতা বৃদ্ধি পায়। এই সড়কে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে জোরারগঞ্জ থানা পুলিশ সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে জোরারগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. আকরামুল হক পুলিশের একটি দল নিয়ে বিশেষ অভিযানে বের হন।
রাত আনুমানিক ২টার দিকে পুলিশ জানতে পারে, করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের পূর্ব পাশে মহাসড়কের উত্তর দিকের জঙ্গলে ১৪ থেকে ১৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল মুখোশ পরে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে পুলিশ সেখানে তাৎক্ষণিক অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারে ১০ থেকে ১২ জন ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে মুখোশ পরিহিত তিনজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল হালিম জানান, আটককৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক বাকি ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আকরামুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ নিয়মিত কার্যক্রম হিসেবে ডাকাতি প্রতিরোধের বিশেষ অভিযান পরিচালনা করাকালে বৃহস্পতিবার রাত ২টার সময় করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার নয়াটিলা মাজারের পূর্বে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে জঙ্গলে হতে দেশীয় অস্ত্র এবং মুখোশ পরিহিত অবস্থায় ১৪/১৫ জনের দলবদ্ধ ডাকাত দলের অবস্থান
বাকীরা অন্ধকারে করেন এবং অপরাপর ১০/১২ জন ডাকাত অন্ধকারে পালিয়ে যায়।
বিশ্ব অর্থনীতির গতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে। এই বাণিজ্যিক…
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আগামীকাল মঙ্গলবার থেকে টানা পাঁচদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির কারণে দেশের সব ব্যাংক ও শেয়ারবাজার টানা পাঁচদিন বন্ধ থাকবে।…
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী মঙ্গলবার থেকে টানা পাঁচদিন দেশের সব ব্যাংক ও শেয়ারবাজারের লেনদেন বন্ধ…
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় আগামী ১ এপ্রিল…
This website uses cookies.