চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৌর এলাকার ভিমরুল্লা নতুন জেলখানা এলাকায় অভিযান চালিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) জেলখানা গেটের বিপরীতে ‘মিম স্টোর’ নামের একটি চা ও মুদি দোকানের সামনে থেকে নাজমা বেগম (৭০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত নাজমা বেগম কুষ্টিয়া পৌরশহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার বাসিন্দা মৃত আব্দুল লতিফের স্ত্রী এবং তার বাবার নাম মৃত লবু শেখ।
অভিযানের সময় ওই দোকানের সামনে বেঞ্চে বসে থাকা নাজমা বেগমের ডান হাতে থাকা একটি পলিথিন প্যাকেট তল্লাশি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। প্যাকেটের ভেতরে থাকা দুটি নীল রঙের জিপারযুক্ত প্যাকেট থেকে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি প্যাকেটে ২০ গ্রাম ওজনের ২০০ পিস এবং অন্যটিতে ১০ গ্রাম ওজনের ১০০ পিস ইয়াবা ছিল। সব মিলিয়ে উদ্ধারকৃত ইয়াবার ওজন ৩০ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২০ হাজার টাকা।
এই ঘটনায় চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক মনিরুজ্জামান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলাজুড়ে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিশ্চিত করেছে।
ঢাকার ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ…
এশিয়ান গেমসে চীনের একচেটিয়া আধিপত্যের মাঝে পদক তালিকার তলানিতে রয়েছে বাংলাদেশ। গেমসের অর্ধেক সময় পার…
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেছেন, বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে।…
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা রোধে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত…
এলিয়াস কানেত্তির সাহিত্যিক মানদণ্ড, ক্ষমতার বিরুদ্ধে তাঁর নৈতিক অবস্থান এবং ফ্রান্ৎস কাফকার চিঠির মাধ্যমে তাঁর…
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও…
This website uses cookies.