ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিদিল বাজার সংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে শিশুটি ধর্ষণের শিকার হয় এবং গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর আড়াইটার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পাওয়ার পরপরই আশুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জাহিদুল (১৭) নামে এক কিশোরকে আটক করা হয়েছে।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল আলম চৌধুরী জানান, অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে এবং শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা আরও জোরালো করা হবে। এছাড়া এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেছেন, বর্তমান সরকারকে মনে হয় ভূতে ধরেছে।…
সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় ক্রমাগত গরু চুরির ঘটনা রোধে সড়কে বাঁশের ব্যারিকেড দিয়ে রাত…
এলিয়াস কানেত্তির সাহিত্যিক মানদণ্ড, ক্ষমতার বিরুদ্ধে তাঁর নৈতিক অবস্থান এবং ফ্রান্ৎস কাফকার চিঠির মাধ্যমে তাঁর…
চাঁদপুরের আটটি উপজেলায় একযোগে কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৭০ জনকে আটক করেছে পুলিশ ও…
রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডার স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাটের ঘটনায় ৯ জনকে কারাগারে পাঠানো হলেও…
যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড মার্কিন বিমানঘাঁটির কাছে সন্ত্রাসী হামলার প্রস্তুতির সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই…
This website uses cookies.