Header Premium (728×90)

Categories: সারাদেশ

শিবগঞ্জ সীমান্তে ৪টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোনসহ রবিউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলডুবী গ্রামের ব্রিজসংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক রবিউল ইসলাম শিবগঞ্জ উপজেলার নামোচকপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৮৪/৪-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবী এলাকায় অবস্থান নিয়েছিল। এ সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৪টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোরভাবে দায়িত্ব পালন করছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

নতুন বাংলাদেশ গড়তে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: বিদ্যুৎমন্ত্রী

সিরাজগঞ্জে এক জনসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেছেন, প্রধানমন্ত্রী…

2 minutes ago

পর্যটন খাতের বড় সম্ভাবনা কাজে লাগাতে সরকারের নতুন মাস্টারপ্ল্যান

বাংলাদেশের পর্যটন খাতের অবদান জিডিপিতে ৬ থেকে ৭ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে সরকার নতুন…

15 minutes ago

হাজীগঞ্জ প্রেসক্লাবে ব্যবসায়ী সমিতির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

হাজীগঞ্জ বাজারের ঐতিহ্য রক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধে হাজীগঞ্জ প্রেসক্লাব ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ একযোগে…

19 minutes ago

এশিয়ান গেমসে চীনের একক আধিপত্য, ১০০ স্বর্ণপদক জয়

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে প্রথম সপ্তাহ শেষ হওয়ার আগেই ১০০ স্বর্ণপদকের মাইলফলক পেরিয়েছে চীন। ২৬ সেপ্টেম্বর…

1 hour ago

চুয়াডাঙ্গায় ৫০টি অসহায় পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর

চুয়াডাঙ্গায় ৫০টি হতদরিদ্র ও প্রতিবন্ধী পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দিয়েছে প্রত্যাশা সামাজিক উন্নয়ন…

1 hour ago

বিশ্বমানের পর্যটন শিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক…

1 hour ago

This website uses cookies.