টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন করা হয়েছে। সংগঠনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ১৩ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২০০৯ সালে ‘টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরাম’ হিসেবে যাত্রা শুরু করা এই সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন চ্যানেল আইয়ের মোসলেম উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক ছিলেন এটিএন বাংলার মো. নাসির উদ্দিন। দীর্ঘদিন গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠনের সর্বশেষ ভোটে মো. নাসির উদ্দিন সভাপতি ও এনটিভির মহব্বত হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
তবে ২০২৫ সালের অক্টোবর মাসে সংগঠনের নাম ব্যবহার করে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া আরেকটি কমিটি গঠনের অভিযোগ ওঠে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সেই সময় জ্যেষ্ঠ সাংবাদিকদের অনুরোধে আপত্তি জানানো না হলেও, পরবর্তী সময়ে ওই কমিটির বিরুদ্ধে বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে চাঁদা আদায় ও টেন্ডারবাজির অভিযোগ ওঠে। এসব ঘটনায় টাঙ্গাইলের টেলিভিশন সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় জরুরি সভা ডেকে কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মো. নাসির উদ্দিন (এটিএন বাংলা)। সহ-সভাপতি হয়েছেন কাজী তাজউদ্দিন রিপন (একুশে টেলিভিশন) ও মির্জা মাসুদ রুবল (মাই টিভি)। সাধারণ সম্পাদক মহব্বত হোসেন (এনটিভি), যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান মোস্তফা (এশিয়ান টিভি) ও আবু জোবায়ের উজ্জল (বিজয় টিভি)। কোষাধ্যক্ষ আহমেদ রাসেল (এসএ টিভি), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুমি আক্তার পলি (গ্লোবাল টিভি), ক্রীড়া সম্পাদক কে এ মিল্টন (এটিএন নিউজ) এবং দপ্তর সম্পাদক ইমরুল হাসান বাবু (ইসলামিক টিভি)। কার্যকরী সদস্য হিসেবে আছেন মোসলেম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), হাবিবুল্লাহ কামাল (বাংলা টিভি) ও আব্দুর রাজ্জাক (৭১ টিভি)। এছাড়া সাধারণ সদস্য হিসেবে আরও ১১ জন সাংবাদিক নতুন কমিটিতে রয়েছেন।
নাটোরের তেবাড়িয়া এলাকায় বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় দুর্ঘটনায় আবু সাইদ নামের ৬০ বছর বয়সী এক…
ওয়েম্বলিতে পিছিয়ে পড়েও ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়েছে স্পেন। এই জয়ের মাধ্যমে টানা ৩৯ ম্যাচ অপরাজিত…
বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে রয়েছে সীমিত সংস্করণের অত্যন্ত দুর্লভ এক বুগাত্তি গাড়ি। তাঁর গাড়ি…
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি আবাসিক হলে কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশের পর মধ্যরাতে বিক্ষোভ…
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বাংলাদেশ পর্যটন বোর্ড সপ্তাহব্যাপী কর্মসূচি পালন করছে। এবারের প্রতিপাদ্য ‘ডিজিটাল এজেন্ডা…
ওয়াশিংটনে ট্রাম্প-শি শীর্ষ বৈঠক ও জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে…
This website uses cookies.