Header Premium (728×90)

দেশে হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়েছে, প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ০৭।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়। একই সময়ে সারাদেশে মোট ১ হাজার ২৬৫ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এর মধ্যে সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছে ১ হাজার ২০১ জন এবং পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার ৮৩৩ জন আক্রান্ত হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২১ হাজার ১৫ জনের।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৯৮৩ জন শিশু মারা গেছে। এছাড়া নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর আরও ১০১ শিশুর মৃত্যু হয়েছে। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪ জনে।

পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৪ হাজার ২৪৮ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে ১ লাখ ৫৭ হাজার ৮০৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

Recent Posts

জাতিসংঘে লিগ্যাল অফিসার হিসেবে জাইমা রহমানের নতুন দায়িত্ব

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাইমা রহমান। তাঁর…

4 minutes ago

৫ বছরেও শেষ হয়নি কয়রার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ

সুন্দরবন উপকূলীয় খুলনার কয়রা উপজেলার কেওড়াকাটা পর্যটনকেন্দ্রের নির্মাণকাজ ৫ বছরেও শেষ হয়নি। প্রয়োজনীয় অর্থ ছাড়…

9 minutes ago

সাতক্ষীরায় ট্রাকে পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী একমি কর্মকর্তার মৃত্যু

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা ওভারব্রিজে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মেহেদী হাসান সবুজ নামের এক মোটরসাইকেল আরোহী…

11 minutes ago

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের…

20 minutes ago

পর্যটনে অপার সম্ভাবনা থাকলেও আয়ের মুখ দেখছে না বাংলাদেশ

প্রকৃতির অকৃপণ দানে সমৃদ্ধ বাংলাদেশে পর্যটকের সংখ্যা সামান্য বাড়লেও পর্যটন খাত থেকে আয় আশঙ্কাজনকভাবে কমছে।…

21 minutes ago

এথেন্সে আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণ, চার মার্কিন পর্যটকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক প্লাকা এলাকায় একটি দোতলা আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে চার মার্কিন নাগরিকসহ…

22 minutes ago

This website uses cookies.