শরতের সোনাঝরা রোদ আর নীল আকাশের নিচে সোমবার নতুন রূপ ধারণ করেছিল বেতনা নদী। ভাদ্র-আশ্বিনের এই সময়ে নদীর শান্ত বুকে বইছিল উৎসবের চঞ্চল হাওয়া। জলতরঙ্গে বৈঠার ঝংকার আর কূলঘেঁষা মানুষের উল্লাসে বেতনার দুই পাড় জনারণ্যে পরিণত হয়। গ্রাম বাংলার চিরায়ত রূপ ও ঐতিহ্যকে ধারণ করে সোমবার বেলা ২টায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নৌকা বাইচ প্রতিযোগিতা।
৮ নম্বর ধুলিহর ইউনিয়নবাসীর উদ্যোগে আয়োজিত আড়াই কিলোমিটার দীর্ঘ এই প্রতিযোগিতার সূচনা হয়েছিল হাজীখালী গেট থেকে এবং রোমাঞ্চকর সমাপ্তি ঘটে সুপারিঘাটা ব্রিজে এসে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মোট ৬টি সেরা দল এই বাইচে অংশ নেয়। প্রতিযোগীদের মধ্যে প্রধান আকর্ষণ হিসেবে জলপথ কাঁপাতে নেমেছিল দেশের অন্যতম সেরা আশাশুনির দাঁদপুর, মহিষাডাঙ্গার দুটি দল, বামন ডাঙা, তেঁতুল ডাঙা ও টেংরাখালি দল।
প্রতিযোগিতায় পয়েন্টের ভিত্তিতে দুটি দল প্রথম এবং দুটি দল দ্বিতীয় স্থান অধিকার করে। অংশগ্রহণকারী প্রত্যেক দলকে পুরস্কৃত করা হয়। পুরো আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দিদারুল ইসলাম খোকা ও আব্দুল্লাহ সানা।
এই প্রাণের উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. হাবিবুল ইসলাম হাবিব। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ৮ নম্বর ধুলিহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. তাকদীর আহছান (রুবেল)। শরতের মনোরম বিকেলে ধুলিহর ইউনিয়নবাসীর পক্ষ থেকে স্থানীয় সর্বস্তরের জনগণ ও সংস্কৃতিপ্রেমী সুধীজনকে বেতনা নদীর তীরে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহিত করতে এবং ঐতিহ্যের এ উৎসব উপভোগ করার আহ্বান জানানো হয়েছিল।
শিশুর অতিরিক্ত ওজন ও স্থুলতা রোধে শুধু খাবার নিয়ন্ত্রণ নয়, বরং পুরো পরিবারের জীবনযাত্রায় পরিবর্তন…
চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নেই। আগামী বছরের ৬ জুনের মধ্যে এই…
কুমিল্লায় টিকটক ও সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠছে ভয়ংকর সব কিশোর গ্যাং। সম্প্রতি স্কুলছাত্র…
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখল করার পর ব্যাংকটিতে কোনো ধরনের বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই ৮…
দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের একটি টাউনশিপে পারিবারিক অনুষ্ঠানে তিন বন্দুকধারীর অতর্কিত হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ অন্তত…
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে মহানগর, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭…
This website uses cookies.