নাটোরের চাঁদপুর বাজারের পাশে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে ইউনুস আলী মেডিকেল কলেজের একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনায় অ্যাম্বুলেন্স চালক স্বপন চন্দ্র ঘটনাস্থলেই নিহত হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত স্বপনের বাড়ি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। রাজশাহী থেকে ফেরার পথে অ্যাম্বুলেন্সটি চাঁদপুর বাজার সংলগ্ন মহাসড়কে পৌঁছালে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। নাটোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তার হামিদ জানান, খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করেন এবং তা নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘাতক ট্রাকের কাউকে এখন পর্যন্ত আটক করা সম্ভব হয়নি, তবে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
শিল্পের সত্য ও ইতিহাসের প্রেক্ষাপটে হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি ও তাদের দর্শনের তুলনামূলক…
আওয়ামী লীগের নির্দেশে যারা অগ্নিসংযোগ ও বোমাবাজির মাধ্যমে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, তাদের কোনো…
জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে শুরু…
রাজধানীর বনশ্রীতে পথকুকুরকে খাবার দিতে গিয়ে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন এক তরুণী। গত মঙ্গলবার রাতে…
পাবনার ঈশ্বরদীতে ক্রেতার পরিচয়ে দোকানে ঢুকে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের দুই ভরি স্বর্ণের মালা…
গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে দুই লাখ টাকার অনুদানের…
This website uses cookies.