চাঁদপুরের কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গাজীর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আশ্রাফপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মিজানুর রহমানের মুদি দোকান, আমির হোসেনের চায়ের দোকান, জয়না আবেদিনের মুদি দোকান, বাবুলের মুদি দোকান এবং আবুল বাশারের ফার্নিচারের দোকান। এর মধ্যে ফার্নিচারের দোকানটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে দোকান বন্ধ করে তারা বাড়িতে চলে যান। পরে আগুন লাগার খবর পেয়ে বাজারে ছুটে এসে স্থানীয়দের সঙ্গে আগুন নেভানোর চেষ্টা করেন তারা।
খবর পেয়ে কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। কচুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. হেলাল উদ্দিন জানান, স্থানীয়দের কাছ থেকে রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই কয়েকটি দোকানের মালামাল ও স্থাপনা পুড়ে যায়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যদিও তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল জানিয়েছেন, সকালে ইউপি সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করে উপজেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে।
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…
This website uses cookies.