রাজধানীর মিরপুর এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৃথক দুটি ঘটনায় যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাসে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগলেও অন্যটিতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সর্বশেষ সন্ধ্যা সোয়া ৭টার দিকে মিরপুর-১ নম্বর মোড়ে অভিজাত পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বাসটিতে কেউ বা কারা আগুন দেওয়ার চেষ্টা করেছিল। তবে বাসটি পুরোপুরি পুড়ে যায়নি। এই ঘটনার বিষয়ে পুলিশ কাজ করছে বলে তিনি জানিয়েছেন। ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং বাইরে থেকে কয়েকজন পানি ছিটিয়ে তা নেভানোর চেষ্টা করছেন। তবে ফায়ার সার্ভিসের কাছে বাসটিতে আগুন লাগার কোনো তথ্য নেই বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চলন্ত অবস্থায় যান্ত্রিক ত্রুটির কারণেই বাসটিতে আগুন লেগেছিল।
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ঘোষণা করেছেন যে, গোলান মালভূমি সিরিয়ার ভূখণ্ড…
ভোলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই ব্যক্তিগত ও সাংগঠনিক কারণ দেখিয়ে পদত্যাগ…
যুক্তরাষ্ট্রের প্রধান কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) হাজারো কর্মকর্তা ও আবেদনকারীদের বিপুল…
তেলুগু তারকা নানির ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান পর্যন্ত যাত্রা, তার সম্পদের পরিমাণ, বিলাসবহুল গাড়ি ও…
This website uses cookies.