বরগুনার বেতাগীতে পৃথক দুটি ঘটনায় এক গৃহবধূ ও এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে। দুপুরে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেন এবং রাতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরের দিকে উপজেলার মোকামিয়া ইউনিয়নের কাইয়ালঘাটা গ্রামে স্বামীর বসতঘরে চালের পোকা নিধনের গ্যাসের ট্যাবলেট সেবন করেন শিরিনা বেগম (৪৪)। ট্যাবলেট খাওয়ার পর তিনি বমি করতে শুরু করলে স্বজনরা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে বরিশাল নেওয়ার পথে সুবিদখালী এলাকায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়। শিরিনা বেগম ওই গ্রামের বাসিন্দা হলেও তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।
অন্যদিকে, একই দিন রাত ৯টার দিকে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালী বাজারের পোস্ট অফিসের পেছনে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন রাজু (২৫) নামের এক যুবক। তিনি চান্দখালী এলাকার মৃত রাজ্জাক ফরাজীর ছেলে। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিহার রঞ্জন পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজুকে মৃত ঘোষণা করেন।
বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার পৃথক দুটি মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যান সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে জনস্বাস্থ্য ও…
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…
রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…
যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…
আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…
This website uses cookies.