আগামী ১৮ সেপ্টেম্বর দিল্লিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হবেন দলটির সভাপতি শেখ হাসিনা। টাইমস অব বাংলাদেশ পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, এই সভায় ভারত তথা দিল্লি ও কলকাতায় অবস্থানরত কেন্দ্রীয় কমিটির ২১ জন নেতা অংশ নেবেন। কেন্দ্রীয় কমিটির নেতাদের পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেলও এই সভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতে অবস্থানরত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মতবিনিময় করবেন, তবে এই আলোচনায় কোনো নির্দিষ্ট এজেন্ডা নেই। জুলাই অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই প্রথমবার, যখন শেখ হাসিনা দলের কার্যনির্বাহী কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন।
ইউরোপে অবস্থানরত দলের একজন সাংগঠনিক সম্পাদক জানান, ভারতে অবস্থানকারী নেতাদের ডাকা হয়েছে মূলত সাংগঠনিক পরিস্থিতির পর্যালোচনার জন্য। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নেতাদের মতামত ও পরামর্শ সরাসরি শুনবেন সাবেক প্রধানমন্ত্রী। সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এ বিষয়ে বলেন, নেত্রী অনেককে ডেকেছেন, তবে বিস্তারিত কিছু এখনো জানানো হয়নি।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহের শেষদিকে অথবা দ্বিতীয় সপ্তাহের শুরুতে দেশে ফেরার জন্য একাধিক রোডম্যাপ বা পরিকল্পনা তৈরি করছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার রুট হিসেবে বিমান অথবা স্থলপথ নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনি দেশে ফিরলে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচির মাধ্যমে সারা দেশের নেতাকর্মীদের সম্পৃক্ত করার চিন্তাভাবনা রয়েছে দলটির।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান জানান, শেখ হাসিনার বিমান ও সড়ক—উভয় পথেই ফেরার প্রস্তুতি রয়েছে, তবে নিরাপত্তার বিষয় বিবেচনা করে রুট চূড়ান্ত করা হবে। যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমও জানিয়েছেন যে, নেত্রীর ফেরার বিষয়ে কৌশলগত বিষয় রয়েছে এবং রূপরেখা চূড়ান্ত করে তা জানানো হবে। এদিকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান জানিয়েছেন, শেখ হাসিনার রুট ঘোষণা হলে তাকে বরণে সারা দেশে চূড়ান্ত প্রস্তুতি নেবে ছাত্রলীগ। এছাড়া আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে নয়াদিল্লিতে দেশি-বিদেশি মিডিয়ার সামনে সশরীরে উপস্থিত হয়ে শেখ হাসিনা তার দেশে ফেরার রুট ঘোষণা করতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
নিউইয়র্কে অবস্থানরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী জানান, শেখ হাসিনার সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশে থাকা কয়েক হাজার নেতাকর্মী ফিরতে পারেন এবং এর আগে সবাই ভারতে জমায়েত হতে পারেন বলে তারা নির্দেশের অপেক্ষায় আছেন।
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থার আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত বিদ্যমান…
দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।…
This website uses cookies.