পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালী মেডিকেল কলেজের উদ্যোগে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে কলেজের প্রশাসনিক ভবনের সামনে থেকে র্যালিটি বের করা হয়। এরপর এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
এই সচেতনতামূলক র্যালিতে নেতৃত্ব দেন পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জিয়াউল করিম। এতে কলেজের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন এবং ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান দেন।
র্যালি শেষে চিকিৎসকেরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করার মাধ্যমে এই মশাবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকা সম্ভব।
এই সচেতনতা কর্মসূচির অংশ হিসেবে পরবর্তী দুই দিন পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
প্রতারণা, জালিয়াতি ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুই মামলায় ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নতুন সদস্য অন্তর্ভুক্তি, বিদ্যমান সদস্যদের তথ্য যাচাই এবং হালনাগাদের জন্য সাত…
স্যাটেলাইট ইন্টারনেট বাজারে স্পেসএক্সের আধিপত্য চ্যালেঞ্জ করতে এয়ারলাইন সেবায় প্রবেশ করছে অ্যামাজন। ২০২৭ সাল থেকে…
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী আয়মান মো. আজমুল হোসেনকে নির্যাতন করে ভাত খাওয়া ও চুরির স্বীকারোক্তি…
বার্লিন ব্রান্ডেনবার্গ বিমানবন্দরের উত্তর রানওয়ের ওপর ড্রোন দেখা দেওয়ায় বুধবার ৪৫ মিনিটের জন্য আকাশসীমা বন্ধ…
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন করে আর কোনো বেসরকারি ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন…
This website uses cookies.