চীনের উত্তর-পূর্ব উপকূলের গুরুত্বপূর্ণ নৌবন্দর ছিংদাওয়ের একটি শিপইয়ার্ডে নোঙর করা কার্গো জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন এবং এখনো নিখোঁজ রয়েছেন আরও পাঁচজন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভেসেলফাইন্ডার এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া এই তথ্য নিশ্চিত করেছে। অগ্নিকাণ্ডের সময় ওশান মেলোডিতে মোট ৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এছাড়া দগ্ধ ও আহত অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। পরে কর্মীদের দীর্ঘ চেষ্টার পর বেলা আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজে থাকা কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। এই দুর্ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের উদ্ধারে দ্রুত ও জোরালো অভিযান চালানোর জন্য বিশেষ নির্দেশনা দিয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াংও জাহাজে আটকে পড়াদের উদ্ধারে সর্বাত্মক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বড় দুর্ঘটনা এড়াতে কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি।
জাহাজটি ছিংদাও বন্দরের বেইহাই শিপবিল্ডিং কোম্পানিতে মেরামতের জন্য রাখা হয়েছিল। এই প্রতিষ্ঠানটি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন বিশ্বের সবচেয়ে বড় জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ‘চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন’ (সিএসএসসি)-এর আওতাধীন। বেইহাই শিপবিল্ডিংয়ের নিজস্ব ওয়েবসাইট অনুযায়ী, তাদের প্রধান কার্যক্রমের মধ্যে জাহাজ নির্মাণ ও মেরামতের কাজ অন্তর্ভুক্ত রয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে জাহাজে থাকা কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে।চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে দ্রুত অভিযান চালানোর জন্য ‘গুরুত্বপূর্ণ নির্দেশনা’ দিয়েছেন।
ইসলামে ইবাদতের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। রিয়া বা লোক দেখানো ইবাদত থেকে বাঁচতে নিয়তের…
নাটোরের গুরুদাসপুরে অন্যের জমিতে ১২ বছর ধরে বসবাস করা এক দিনমজুরের পরিবারকে তিন মাসের মধ্যে…
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের সাবেক…
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন বিচারপতি দেবাশীষ রায় চৌধুরী। বৃহস্পতিবার…
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।…
কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ে জড়িত থাকার অভিযোগে ৬২৪ জনকে আটক…
This website uses cookies.