Header Premium (728×90)

Categories: সারাদেশ

কালীগঞ্জে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও নথিপত্র জব্দ

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, আবগারি ও ভ্যাট কর্তৃপক্ষ এক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এ সময় বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের অবৈধ সিগারেট ও ব্যবসায়িক হিসাবের নথিপত্র জব্দ করা হয়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে কালীগঞ্জ উপজেলার হাজরানীয়া বাজারে এই অভিযান চালানো হয়। বাজারের ব্যবসায়ী মো. সাইফুল ইসলামের বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাস্টমস কর্মকর্তারা এই তল্লাশি চালান।

অভিযানে ওই প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৫৬৫ প্যাকেট প্রিমিয়াম গোল্ড (ফিল্টার) সিগারেট, ২২০ প্যাকেট পার্টনার সিগারেট, ৫৬০ প্যাকেট ফিউচার কিংস সিগারেট এবং ১৪০ প্যাকেট ইন্ডো ব্ল্যাক সিগারেট জব্দ করা হয়। এছাড়া প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন ও হিসাব-নিকাশ যাচাইয়ের উদ্দেশ্যে ১টি রেজিস্টার খাতা, ১টি কর্মচারী খাতা এবং ১টি ক্যাশ খাতা নিজেদের হেফাজতে নেয় কাস্টমস কর্তৃপক্ষ।

লালমনিরহাটের সহকারী রাজস্ব কর্মকর্তা সঞ্জয় কুমার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া বন্ধ করা এবং করের দায়বদ্ধতা নিরূপণ করার লক্ষ্যেই এই অভিযান চালানো হয়েছে। জব্দ করা মালামাল ও নথিপত্রর বিপরীতে আইন ও বিধি মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। পাশাপাশি এই ধরনের রাজস্ব ফাঁকিবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

Recent Posts

মাদারগঞ্জে অনিয়মের দায়ে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারে অনিয়মের অভিযোগে দুই ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ…

16 minutes ago

নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে…

47 minutes ago

নিউ ইয়র্কে নামছে না নেতানিয়াহুর উড়োজাহাজ

যুক্তরাষ্ট্র সফরকালে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছেন না ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…

56 minutes ago

মূল্যস্ফীতির চাপে নীতি সুদহার অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় ব্যাংক

সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী প্রবণতায় থাকলেও তা চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রার বেশি হওয়ায় নীতি সুদহার অপরিবর্তিত রেখেছে…

58 minutes ago

টাকায় আন্তর্জাতিক লেনদেন সহজ করতে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে প্রারম্ভিক জমা ছাড়াই টাকা ভস্ট্র অ্যাকাউন্ট…

1 hour ago

পাকিস্তান–চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র প্রতিক্রিয়া

পাকিস্তান ও চীনের মধ্যে স্বাক্ষরিত নতুন সীমান্ত চুক্তিকে আইনি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে ভারত। বিতর্কিত…

1 hour ago

This website uses cookies.