Header Premium (728×90)

Categories: সারাদেশ

মতলব দক্ষিণে বৈদ্যুতিক গোলযোগে দুই বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নওগাঁও এলাকায় বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মতলব দক্ষিণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় থেকে দুপুরে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দক্ষিণ নওগাঁও এলাকায় ফারুক ঢালী ও জুয়েল ঢালীর মালিকানাধীন দুটি কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়িকে প্রায় আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।

মতলব দক্ষিণ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মেহেদী হাসান তুহিনের নেতৃত্বে একজন গাড়িচালক ও পাঁচজন ফায়ারফাইটার আগুন নিয়ন্ত্রণে অংশ নেন। ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত তৎপরতায় আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈদ্যুতিক গোলযোগকে অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ফায়ার সার্ভিসের সময়োচিত তৎপরতায় প্রায় ২০ লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডে কোনো ব্যক্তি নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

Recent Posts

কাফকার সাহিত্য ও ক্ষমতার জটিল সমীকরণ: এক গভীর বিশ্লেষণ

ফ্রানৎস কাফকার সাহিত্য কীভাবে ক্ষমতার অদৃশ্য কাঠামো ও ব্যক্তির অস্তিত্বের সংকটকে ফুটিয়ে তুলেছে, তা নিয়ে…

16 minutes ago

আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে, সতর্ক থাকার আহ্বান টুকুর

ফ্যাসিবাদীদের কোনো অনুশোচনা নেই উল্লেখ করে নিষিদ্ধঘোষিত কর্মকাণ্ডে জড়িত আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র করতে পারে…

21 minutes ago

নবাবগঞ্জে নানা কর্মসূচিতে চড়ারহাট গণহত্যা দিবস পালন

দিনাজপুরের নবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে ‘১০ অক্টোবর চড়ারহাট গণহত্যা দিবস’। এ উপলক্ষে উপজেলা…

23 minutes ago

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস: কর্মকর্তাদের দিকে সন্দেহের আঙুল

উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব উন্নয়ন অধিদপ্তরের কিছু কর্মকর্তা…

25 minutes ago

গেতাফে ম্যাচে বার্সেলোনার একাদশে জেসুস, রাফিনিয়াকে ঘিরে নতুন পরিকল্পনা

গেতাফের বিপক্ষে লা লিগার ম্যাচে প্রথমবারের মতো বার্সেলোনার শুরুর একাদশে থাকছেন গাব্রিয়েল জেসুস। চোট ও…

28 minutes ago

বেলকুচিতে অটোভ্যান চালককে হত্যার পর লাশ বালুচাপা, ৪ দিন পর উদ্ধার

সিরাজগঞ্জের বেলকুচিতে নিখোঁজের চার দিন পর আব্দুর রাজ্জাক নামে এক অটোভ্যান চালকের বালুচাপা দেওয়া লাশ…

39 minutes ago

This website uses cookies.