প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরের বড়াইগ্রামে ছুটে এসেছিলেন এক চীনা যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, ওই চীনা নাগরিক উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের খাকসা গ্রামে তার প্রেমিকার বাড়িতে উপস্থিত হন। সেখানে তিনি প্রেমিকার সঙ্গে দেখা করার চেষ্টা করেন, কিন্তু তরুণীর পরিবারের সদস্যদের বাধার কারণে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। দীর্ঘ সময় অপেক্ষা করেও পরিস্থিতির কোনো পরিবর্তন না হওয়ায় শেষ পর্যন্ত ওই যুবক সেখান থেকে ফিরে যান।
এই ঘটনা জানাজানি হলে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে। সচেতন এলাকাবাসী জানিয়েছেন, এর আগেও বড়াইগ্রামে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক চীনা নাগরিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। সে সময় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে চীনে নিয়ে যাওয়ার কথা বলে প্রতারণার অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, সেই ঘটনায় সাদিয়া নামে এক তরুণীকে রেখে ওই চীনা যুবক চলে যান, যা নিয়ে সে সময় সংবাদকর্মীদের তৎপরতা ও ব্যাপক আলোচনা হয়েছিল।
আবারও একই এলাকায় প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীনা নাগরিকের উপস্থিত হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিছক প্রেমের সম্পর্ক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ বা প্রতারণার বিষয় রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে…
বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে কোনো গোপন এজেন্ডা নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।…
এশিয়ান গেমসের পুল ‘এ’-এর ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ১০-০ গোলে হেরেছে বাংলাদেশ। সোমবার গিফু প্রিফেকচারাল…
শেরপুরের পুরাতন ব্রক্ষপুত্র নদ থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে সদর…
ভোলার লালমোহনে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন এবং সরকারের গুরুত্বপূর্ণ সেবামূলক কর্মসূচির উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন…
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে সামরিক বাহিনীর ভয়াবহ বিমান হামলায় অন্তত ৩৩ জন…
This website uses cookies.