বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ মার্কিন ডলার মূল্যের চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এই সহায়তার পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জামগুলো হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
পরিদর্শনকালে রাষ্ট্রদূত পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা বিষয়ক একটি বিশেষ প্রশিক্ষণ মডেলও তুলে দেন। রাষ্ট্রদূত জানান, যুক্তরাষ্ট্রের এই বৃহত্তর সহায়তার আওতায় নবজাতকের শরীর উষ্ণ রাখার জন্য নিউবর্ন ওয়ার্মার, নবজাতকের শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখতে কোল্ড চেইন সরঞ্জামসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা উপকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এফএইচআই ৩৬০ (FHI 360), ঝপাইগো (Jhpiego), জেএসআই (JSI) ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে, যার মধ্যে দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও রয়েছে।
মার্কিন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সুদৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে এই সহায়তা ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী ডিয়ান ডাও, মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে, উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে পঞ্চগড়ের বিভিন্ন দর্শনীয় ও সীমান্তবর্তী এলাকাও পরিদর্শন করেছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সফরের প্রথম দিন রোববার বিকেল ৫টার দিকে তিনি তেঁতুলিয়া ডাকবাংলো পরিদর্শন করেন এবং সেখান থেকে সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। সফরের দ্বিতীয় দিন সোমবার সকালে তিনি মহানন্দা নদী ও বিভিন্ন পর্যটন স্থান ঘুরে দেখেন। পরে রাষ্ট্রদূত ও তার সহধর্মিণী বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্টে যান। সীমান্ত এলাকার নান্দনিক পরিবেশ ও সবুজ প্রকৃতি দেখে তারা মুগ্ধ হন এবং সেখানে কিছু সময় অবস্থান করে স্মৃতি ধরে রাখতে ছবি তোলেন।
২০২৬ সালের ব্যালন ডি’অর নির্বাচনের ভোটাভুটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। নির্বাচিত জুরিদের ভোটে চূড়ান্ত হয়েছে এবারের…
নারায়ণগঞ্জের বিকেএমইএ ভবনে বিসিকের আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ৪৩টি প্রতিষ্ঠান ৬৩৯টি চাকরির সুযোগ…
মঙ্গলবার অনুষ্ঠিত একনেক সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প…
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে ব্যাংক খাত থেকে সরকার ১৬ হাজার ৬০১ কোটি টাকা…
২৮ হাজার ৮০০ টাকার শাড়ি নিয়ে প্রতারণার মামলায় নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী তানজিন তিশা।…
ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বর্তমানে তাদের প্রধান লক্ষ্য মুখ্য…
This website uses cookies.