ভোরের আলো ফোটার আগেই ঠাকুরগাঁও শহরের আব্দুর রশিদ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দৌড়বিদদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শুক্রবার (২৮ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় 'সুস্থতা, সম্প্রীতি ও বন্ধুত্বের জয়গানে' এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁও রানার্সের আয়োজনে অনুষ্ঠিত হয় 'ঠাকুরগাঁও হাফ ম্যারাথন ২০২৬'। মেসার্স গার্ডেনিয়ার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই ম্যারাথনে দেশের ৩২টি জেলা থেকে ২৭০ জন দৌড়বিদ অংশগ্রহণ করেন। এবারের আয়োজনটি বাংলাদেশের ২৩তম নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি সম্মান জানিয়ে তাকে উৎসর্গ করা হয়েছে।
অংশগ্রহণকারী দৌড়বিদদের কাছে এই ম্যারাথন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সুস্থ ও সুন্দর জীবনযাপনের একটি মাধ্যম। ঢাকা থেকে আসা জিনায়া মেহেজাবীন জানান, দৌড়ের মাধ্যমে শরীর ও মন দুটোই ভালো রাখা যায় এবং ঠাকুরগাঁওয়ের সুন্দর পরিবেশ ও মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ তাকে আনন্দ দিয়েছে। জেসমিন নাহার লাকি বলেন, ম্যারাথনের মাধ্যমে বিভিন্ন জেলার মানুষের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠছে, যা নিয়মিত হওয়া প্রয়োজন। ৭৯ বছর বয়সী গাজীপুর থেকে আসা এক দৌড়বিদ তরুণ প্রজন্মের আয়োজনে মুগ্ধ হয়ে ভবিষ্যতে আবারও আসার প্রত্যাশা ব্যক্ত করেন। সুমাইয়া আক্তার বলেন, এ ধরনের আয়োজনে ঠাকুরগাঁওয়ের পরিচিতি বাড়বে এবং তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহী হবে।
আয়োজক ঠাকুরগাঁও রানার্সের প্রধান পৃষ্ঠপোষক ও মেসার্স গার্ডেনিয়ার স্বত্বাধিকারী মো. নূর-এ-শাহাদৎ স্বজন বলেন, দৌড়ের মাধ্যমে মানুষকে একত্রিত করা, স্বাস্থ্যসচেতনতা বাড়ানো এবং ঠাকুরগাঁওয়ের ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরাই ছিল তাদের লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্রীড়াপ্রেমের প্রতি সম্মান জানাতেই তাকে এই ম্যারাথন উৎসর্গ করা হয়েছে। ২১ কিলোমিটার দৌড়ে প্রথম হওয়া ওমর ফারুক বলেন, এই ধরনের আয়োজন তরুণদের মাদক ও মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সহায়ক।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান নিজেও ম্যারাথনে অংশ নেন। তিনি বলেন, বর্তমান সময়ে তারুণ্যের উদ্দীপনা এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. মুহাম্মদ শহীদ উজ জামান, মো. নূর-এ-শাহাদৎ স্বজন ও ক্রীড়া সংগঠক মো. ফারুক হোসেন জুলু। এ সময় ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর তানুসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ম্যারাথনের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কিট এক্সপোতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন। শুক্রবার সকাল ১০টায় পুরস্কার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
দেশের তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ভয়াবহ থাবা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান…
২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা, মুক্তিযুদ্ধের ইতিহাসসহ নতুন বেশ কিছু বিষয় যুক্ত করার উদ্যোগ…
নিউ ইয়র্কের জেএফকে বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তা প্রসঙ্গে যুক্তরাষ্ট্র…
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার…
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে দুর্যোগের ঝুঁকিহ্রাস কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন চট্টগ্রামের মিরসরাই…
গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের…
This website uses cookies.